ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে ফরমালিনের নামে যারা কৃষকের ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফল বিশেষজ্ঞ ও ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ।
একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছেন তিনি। ফলে ফরমালিন ও কার্বাইড নিয়ে জনমনে যে আতঙ্ক রয়েছে, তার বড় একটি অংশ ভুল ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত শনিবার (২৭ জুন) ‘ফল প্রক্রিয়াজাতকরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ড. মেহেদী মাসুদ বলেন, এক সময় ফরমালিনের নাম করে কৃষকের প্রচুর ফল নষ্ট করা হয়েছে। যারা এ কাজটি করেছে তাদের বিচারের আওতায় আনা হোক ও ওই সব চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হোক।
ফরমালিন ও এর ব্যবহার নিয়ে তিনি বলেন, ফরমালিনকে বলা হয় ফরমালডিহাইড, তার ব্যবহার আলাদা। ফরমালিন শুধু প্রোটিনের ওপরে কাজ করে। ফলে প্রোটিন থাকে ১ শতাংশের নিচে, তাহলে ফলে কি কাজ করবে ফরমালিন? করবে না। এজন্য ফলে কখনো ফরমালিন কেউ কখনো দেয়নি, দেবেও না। এটা যে সব ম্যাজিস্ট্রেটরা করেছে ওদের বিচারের আওতায় আনা উচিত।
বাতাসের ফরমালিন মাপার মেশিন দিয়ে ফলের ভেতরে ঢুকিয়ে বলেছে ফরমালিন আছে জানিয়ে এই বিশেষজ্ঞ বলেন, এসব অজ্ঞ অফিসার, সরকারি অফিসার তো তারা, অফিসাররা জানেনও না যে ফলের ভেতরে প্রাকৃতিকভাবেই কিছু ফরমালিন তৈরি হয়।
‘তৈরি হয় ও তার একটা সেফ ডোজ আছে। সেফ ডোজ বলা হয় যে ২ থেকে ৬০ পিপিএম পর্যন্ত এটা শরীরের জন্য কোনো ক্ষতি নাই। আমি ১০ পিপিএম আছে বলে দিলাম, ফরমালিন বলে টন কে টন ফসল ধ্বংস করলো। এটি শুধু অজ্ঞতার কারণে,’ বলেন তিনি।
কার্বাইড ও ইথিলিনের পার্থক্য:
ফল পাকানোর ক্ষেত্রে কার্বাইড ও ইথিলিনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ক্যালসিয়াম কার্বাইড নিষিদ্ধ। এটি পানির সংস্পর্শে এসে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে ইথিলিন একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যা ফলের ভেতর স্বাভাবিকভাবেই উৎপন্ন হয় এবং ফল পাকতে ভূমিকা রাখে।
তার ভাষ্য, প্রয়োজন হলে নির্ধারিত আন্তর্জাতিক মান অনুযায়ী ইথিলিন ব্যবহার করে বিপুল পরিমাণ ফল একসঙ্গে নিরাপদভাবে পাকিয়ে বাজারে সরবরাহ করা যায়। বিশ^জুড়ে এ পদ্ধতিই অনুসরণ করা হয়।
ফল নিয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে ড. মেহেদী মাসুদ বলেন, কার্বাইড ব্যবহার নিষিদ্ধ, কিন্তু অনুমোদিত ইথিলিনকে অনেকেই ভুলভাবে একই কাতারে ফেলছেন। এতে মানুষের মধ্যে অযথা ভয় তৈরি হচ্ছে এবং ফল খাওয়ার প্রবণতা কমছে।
ফরমালিন প্রসঙ্গে তিনি বলেন, ফলে ফরমালিন দেওয়া হয় এমন ধারণারও বাস্তব ভিত্তি খুবই দুর্বল। বাজার থেকে কেনা ফল পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে খেলে ভোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তাই গুজবে কান না দিয়ে নিয়মিত ফল খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












