মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরের একটি দোতলা বাড়ি। বৈবাহিক সূত্রে বাড়িটির দ্বিতীয় তলায় তিন সন্তান নিয়ে থাকছিলেন এক ইন্দোনেশীয় নারী। তার বাংলাদেশি স্বামী ছিলেন মালয়েশিয়ায়। এক ভোরে স্বজনেরা গিয়ে দেখেন, ঘরে পড়ে আছে নারী ও তার তিন সন্তানের রক্তাক্ত লাশ। তিন সন্তানের মধ্যে দুজন কিশোরী কন্যা ও একজন বাকপ্রতিবন্ধী ছেলে।
ঘটনাটি ২০২০ সালের ২৪ এপ্রিলের। একই পরিবারের চারজনের খুন হওয়ার খবর সেই ভোরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। প্রাথমিকভাবে তদন্তকারীরা এই খুনের কোনো ‘ক্লু’ খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে একটি মুঠোফোনের বেজে ওঠা অ্যালার্ম ধরিয়ে দেয় সন্দেহভাজন খুনিকে। তদন্ত সংস্থা পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা যায়।
এই খটকা থেকে পিবিআইয়ের তদন্তকারীরা সন্দেহ করছিলেন, ভুক্তভোগী ব্যক্তিদের পরিচিত এক বা একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারেন। এর পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে পারভেজ মিয়া (২০) নামের এক প্রতিবেশীকে শনাক্ত করে পিবিআই।
পিবিআই জানায়, ২০২০ সালের ২৬ এপ্রিলই তারা পারভেজকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেদিন গভীর রাতে তার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন তদন্তকারী কর্মকর্তারা। তবে তিনি কিছুতেই সংশ্লিষ্টতা স্বীকার করছিলেন না। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে করতে ফজর নামাজের সময় হয়ে আসে। হঠাৎ তদন্তকারী কর্মকর্তাদের কানে ভেসে আসে আজানের ধ্বনি। তারা শুরুতে ভেবেছিলেন, আশপাশের কোনো মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণ পরে তাদের মনে হয়, ঘরের ভেতর থেকেই আজানের ধ্বনি আসছে। উৎস খুঁজতে গিয়ে ঘরে একটি গর্তের সন্ধান পান তদন্তকারী কর্মকর্তারা। মাটি সরাতেই পাওয়া যায় একটি মুঠোফোন। সেই মুঠোফোন থেকেই আজানের ধ্বনি আসছিল।
পিবিআইয়ের কর্মকর্তারা বলেন, মুঠোফোনটি নিহত ইন্দোনেশীয় নারীর। ফজরের ওয়াক্তে তার মুঠোফোনে অ্যালার্ম হিসেবে আজানের ধ্বনি দেওয়া ছিল। আর সেটাই তদন্তকারীদের সামনে বেজে উঠেছিল। এ ঘটনায় পারভেজকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে চারজনকে খুনের কথা স্বীকার করে।
পারভেজ পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানায় পিবিআই। সংস্থাটি বলছে, জবানবন্দিতে হত্যার পুরো বর্ণনা দেয় সে। জবানবন্দি অনুযায়ী, সে চুরি করার জন্য বাসাটিতে ঢুকেছিলো। তাকে দেখে চেহারা চিনে ফেলায় সে চারজনকে একাই হত্যা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












