ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা:
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৫ ডেঙ্গুর রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মারা যাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮। এর মধ্যে চলতি জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। শেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মধ্যে ২ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। ১ জন করে মৃত্যু হয়ে ময়মনসিংহ বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন এলাকায়।
শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি মাসে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৭২৭।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন রয়েছেন বরিশালে। এ ছাড়া চট্টগ্রামে ২৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭, উত্তর সিটিতে ১৬, খুলনায় ১৪, রাজশাহীতে ৮ এবং ময়মনসিংহে ও ঢাকা মহানগরের বাইরে ২ জন করে রয়েছেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।