মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র দ্বীন ইসলাম ও মসজিদের সম্মান-মর্যাদাকে ঢাল হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর ছদ্মবেশী খ্রিস্টান মিশনারি, বিদেশী চর এবং চরম অনৈতিক লূত্বী (সমকামী) চক্রের সদস্যরা সরল-মনা মুসলমানদের ধোঁকা দেয়ার এক সুদূরপ্রসারী চক্রান্তে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায়, গত ২৬ জুন সাভারের তেঁতুলিয়া দ-পাড়া জামে মসজিদে ইমাম নিয়োগের সময় মুসল্লি এবং স্থানীয় সাংবাদিকদের সচেতনতায় এনামুল হক ওরফে ফকির আলী ওরফে আব্দুল্লাহ নামের এক প্রতারককে হাতেনাতে ধরা হয়েছে। স্থানীয় সাংবাদিক শহীদুল্লাহ রুমী এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুন তেঁতুলিয়া দ পাড়া জামে মসজিদে নতুন ইমাম নিয়োগের ঘোষণা অনুযায়ী উক্ত ছদ্মবেশী প্রতারক মসজিদে এসে অবস্থান গ্রহণ করে এবং নামাজে ইমামতি করে। কিন্তু শুরুতেই তার লেবাস ও বেশভূষা দেখে স্থানীয় সচেতন মুসল্লি ও মসজিদ কমিটির মনে তীব্র খটকা লাগে। বিশেষ করে একজন ইমামের জন্য সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী ‘সেভ করা দাড়ি’ দেখে প্রথম সন্দেহ জাগে। এই সন্দেহ আরও প্রবল হয় ফজরের নামাজের সময়, যখন উক্ত ব্যক্তি নামাজে উপস্থিত না হয়ে অলসতা প্রকাশ করে। মুয়াজ্জিন সাহেব জানায় যে, সে ক্লান্তির অজুহাতে ফরয নামাজে গাফিলতি করেছে।
তা সত্ত্বেও সাময়িকভাবে তাকে জুমার খুতবা ও নামাজ পড়ানোর সুযোগ দেওয়া হয়। ঠিক এই সময়েই সেখানে আশুলিয়ার উনাইল মসজিদ কমিটির বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত হন। তারা উক্ত প্রতারককে চিনে ফেলেন এবং তার ভয়াবহ চক্রান্তের কথা প্রকাশ করেন। উনাইল মসজিদ কমিটির দায়িত্বশীলরা জানান, প্রায় দুই বছর পূর্বে এই প্রতারক তাদের মসজিদে ‘আব্দুল্লাহ’ নাম পরিচয় দিয়ে ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিল। কিন্তু যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় ঘরের লোক অসুস্থতার মিথ্যা অজুহাত দেখিয়ে মসজিদ কমিটি থেকে ১৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
আশুলিয়ার উনাইল মসজিদ কমিটির সামনেই তেঁতুলিয়া দ পাড়া মসজিদের সচেতন মুসল্লি ও উপস্থিত স্থানীয় সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, তখন তার চেহারায় কালো ছায়া নেমে আসে। নাম জিজ্ঞাসা করা হলে সে বারবার নাম পরিবর্তন করতে থাকে-কখনো এনামুল হক, কখনো ফকির আলী, আবার কখনো আব্দুল্লাহ বলে ধোঁয়াশা তৈরি করে। তার জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে সে তা দেখাতে অস্বীকৃতি জানায়।
এরই মধ্যে মসজিদের মুয়াজ্জিন সাহেব একটি অত্যন্ত সংবেদনশীল তথ্য প্রদান করেন যে, উক্ত ব্যক্তির মোবাইল গ্যালারিতে বিদেশী (ভারতীয়) পতাকা রয়েছে। এই তথ্যে সন্দেহ আরও ঘনীভূত হয় যে, সে কোনো বিদেশী চর বা ছদ্মবেশী হিন্দু বা খ্রিস্টান মিশনারির এজেন্ট কিনা, যে মুসলিম সমাজকে কলঙ্কিত করতে ইমামের লেবাস ধরেছে। বাজারে নিয়ে ধমকের মুখে তার মোবাইল ফোনটি আনলক করা হলে দেখা যায়, অত্যন্ত চতুরতার সাথে সে মূল গ্যালারির সমস্ত ছবি ডিলিট করে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্থনীতির তিন খাতেই ধাক্কা, সেপ্টেম্বরে আরও কমলো গতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












