সহায়তা তহবিলে ব্যাপক হ্রাস, ২০০০ কর্মী ছাঁটাই করছে জনস হপকিন্স
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক গবেষণাখাতে অন্যতম প্রতিষ্ঠান জনস হপকিন্স ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য তহবিলে ব্যাপক হ্রাসের পর এই ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল জুমুয়াবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) থেকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল হারানোর পর ২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে। ট্রাম্প প্রশাসনের ফেডারেল সরকার উল্লেখযোগ্যভাবে বৈদেশিক সহায়তা হ্রাস করার প্রচেষ্টার মধ্যেই এই ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি।
সিএনএন বলছে, বৈশ্বিক গবেষণার শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টিতে ছাঁটাইয়ের বেশিরভাগ অংশই এর আন্তর্জাতিক কর্মীদের ওপর প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, ৪৪টি দেশের ১ হাজার ৯৭৫ জন কর্মী ছাঁটাই করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে আরও ২৪৭ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রায় ১০০ জন অতিরিক্ত কর্মীকে সংক্ষিপ্ত সময়ের সাথে ছাঁটাই করা হবে।
মেরিল্যান্ড-ভিত্তিক এই বিশ্ববিদ্যালয়টি বলেছে, “আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য এটি একটি কঠিন দিন। ইউএসএইডের ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল বন্ধ করে দেওয়া হয়েছে, যা এখন আমাদের বাল্টিমোর এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করতে বাধ্য করছে।
...........................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)