সর্বকালের তলানিতে ভারতীয় রুপির দাম -২ বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের জিডিপি বৃদ্ধির হার
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ দশমিক ৭৫-এ নেমে আসে।
গত মঙ্গলবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। গত সোমবার (২ ডিসেম্বর) প্রতি ডলারের দাম দাঁড়িয়েছিল সর্বনিম্ন ৮৪ দশমিক ৭০ ভারতীয় রুপিতে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, রুপির দরপতন আরো বেশি হতে পারে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশী পুঁজি বিনিয়োগের (এফপিআই) প্রবাহে সংকোচনের ফলে রুপি দাম কমেছে। এছাড়া ব্রিকস সদস্যভুক্ত দেশগুলো নিজস্ব মুদ্রা তৈরি করার চেষ্টা করলে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে। এর প্রভাবও পড়ছে রুপির দামে।
২ বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের জিডিপি বৃদ্ধির হার:
নিম্নগামী ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার। এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস (এনএসও)। এতে দাবি করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের জিডিপি বৃদ্ধির হার এসেছে ৫.৪ শতাংশে। গত দু’বছরের মধ্যে যা সর্বনিম্ন।
২০২৩-২৪ অর্থবর্ষে এই ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। এবং চলতি বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে জিডিপি ছিল ৬.৭ শতাংশ। এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছিল দ্বিতীয় ত্রৈমাসিকে এর পরিমাণ আরও কমতে পারে। তবে তা যে ৫.৪ শতাংশে নেমে যেতে পারে এতটা অনুমান করা যায়নি। গেল সপ্তাহে এনএসও-এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাপে মোদি সরকার। জানা যাচ্ছে, উৎপাদন, কৃষি এবং পরিষেবা ক্ষেত্রে প্রত্যাশিত বৃদ্ধি না-হওয়া, প্রত্যাশামতো বিনিয়োগ না-আসায় জেরেই এই ঘটনা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ভারতের জিডিপি নিয়ে পূর্বাভাস দিয়েছিল ইক্রা নামে এক সংস্থা। যেখানে দাবি করা হয়েছিল জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে দেশের জিডিপি নেমে হতে পারেগ ৬.৫ শতাংশ। তবে বাস্তবে দেশের আর্থিক সূচকের পারদের অপ্রত্যাশিত নিম্নগতি চিন্তা বাড়ালো কেন্দ্রের। এর আগে করোনা চলাকালীন ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ। গত ২ বছরের মধ্যে এটাই ছিল সর্বনিম্ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












