সরোজগঞ্জের প্রতি হাটে বিক্রি হয় ২ কোটি টাকার গুড়
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
শীত এলেই চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যেন ফিরে পায় তার চিরচেনা রূপ। কয়েকশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সরোজগঞ্জ গুড়ের হাটে এসময় জমে ওঠে প্রাণবন্ত বেচাকেনা।
স্থানীয়রা জানান, প্রায় তিনশো বছর ধরে শীত মৌসুম এলেই সরোজগঞ্জে বসে খেজুর গুড়ের হাট। প্রতি সপ্তাহে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ও জুমুয়াবার বসা এই হাটে চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ছুটে আসেন খাঁটি খেজুর গুড় কিনতে। প্রতিটি হাটে দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত গুড় কেনাবেচা হয়। পুরো মৌসুমে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা।
বর্তমানে মানভেদে খুচরা প্রতি কেজি গুড় ২৩০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১২ থেকে ১৬ কেজি ওজনের প্রতি ভাঁড় গুড়ের দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। এছাড়া রকমভেদে ৩০০ টাকা থেকে শুরু করে ৪৩০ টাকা পর্যন্ত নলেন পাটালি এই হাটে পাওয়া যায়।
পাবনা থেকে আসা ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দাম একটু বেশি হলেও সরোজগঞ্জের গুড় একদম খাঁটি। এখানকার গুড়ের মান নিয়ে কোনো সন্দেহ নেই। তাই প্রতিবছর এখান থেকেই গুড় কিনি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের জামাল উদ্দিন জানান, এবার তিনি ৩৫টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। এসব গাছ থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি গুড় পাওয়া যাবে। প্রতিটি খেজুর গাছ থেকে এক মৌসুমে গড়ে ১০ থেকে ১২ কেজি গুড় উৎপাদন হয়। ৮০ থেকে ১০০ লিটার রস জাল দিয়ে তৈরি হয় প্রায় প্রায় ১০ কেজি গুড়।
হাট পরিচালনাকারী আলাউদ্দিন আলী বলেন, এই হাটে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশ থেকেই ব্যাপারীরা আসেন। এছাড়া চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলার চাষিরা (খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি যারা করেন) এখানে গুড় আনেন এবং বিক্রি করেন। বাপ-দাদার আমল থেকেই এই হাট পরিচালনার সঙ্গে জড়িত আছি। মুরুব্বিরা বলেন এটা ৩০০ বছরের পুরোনো হাট।
তিনি বলেন, আমাদের প্রতি হাটে দেড় থেকে দুই কোটি টাকার গুড় বেচাবিক্রি হয়। আমরা ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)