সরকার পতনের পর হঠাৎ উত্থান: গ্রামে রিয়াদের পাকা বাড়ি ঘিরে গুঞ্জন
, ০৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুলাই, ২০২৫ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজিকালে আরো চারজনের সঙ্গে ধরা পড়ে ‘সমন্বয়ক’ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। অন্যদের সঙ্গে গ্রেপ্তারের পর তাকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকায়ও আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা আট বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করে পাকা ভবন। হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী।
রিয়াদের সহপাঠীরা জানিয়েছেন, স্কুলজীবনে ছাত্রশিবিরের সঙ্গে সম্পর্ক ছিল রিয়াদের। স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করেন রিয়াদ। পরে ভর্তি হন কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয়ে। সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত হন। সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। পরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এক পর্যায়ে কোটাবিরোধী আন্দোলনে যোগ দেন। হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ধীরে ধীরে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। পরিচয় দিতে থাকেন ‘সমন্বয়ক’ হিসেবে।
এলাকার কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, রিয়াদ টাকা পাঠানোর পর থেকেই পাকা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পর আমরা জানতে পারি, রিয়াদ সমন্বয়ক হয়েছে। তার এক বছর না যেতেই পাকা ভবন নির্মাণ শুরু করা করেছে। কারণ সে এখন কোটিপতি। দামি বাইক ও প্রাইভেট কারও কিনেছে। রিয়াদদের বাড়িতে নির্মীয়মাণ ভবনটির আয়তন ৯০০ থেকে এক হাজার বর্গফুট। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ করা হয়েছে। তাতে খরচ হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












