সরকার দুর্নীতি-লুটপাটমুক্ত দেশ গড়তে না পারায় নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে- অভিযোগ তুলে ফরিদপুরে জুলাই যোদ্ধাদের গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরার নাদিম ইতু নামের এক যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের এ আবেদন করেন তিনি। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন তার আবেদন গ্রহণ করেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, আবেদনে জুলাই যোদ্ধাদের সরকারি গেজেট, মাসিক ভাতাসহ সব সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেন আবরার নাদিম ইতু। তার গেজেট নম্বর ২৪৮৯। বাড়ি ফরিদপুর সদর উপজেলার কুঠিবাড়ী এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট ও সব ধরনের সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদনটি পেয়েছি। আমরা এ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেবো।
আবেদনে আবরার নাদিম ইতু উল্লেখ করেন, জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্র্বতী সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা- দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল, তা কোনোভাবেই এক বছরের বেশি সময়েও বাস্তবায়ন করতে পারেনি। এমনকি কার্যকর পদক্ষেপও নিতে পারেনি। এমনকি অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অসংগতিমূলক কর্মকা- লক্ষণীয়।
তিনি আবেদনে আরও উল্লেখ করেন, ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে আগের মতো বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙেনি, সঙ্গে অনিয়মও থেমে নেই; যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নিইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।
এ নিয়ে বিকালে ইতু তার এক পোস্টে লিখেছেন, আওয়ামী সরকার আমার বাবার দুই বছর পেনশনের টাকা আটকে রেখেছিল, আর এই অন্তর্র্বতীকালীন সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন জনের দ্বারে ঘুরেও কোনও কাজই হলো না। এইটা জাস্ট বললাম। আমার ব্যক্তিগত কথা কিন্তু দেশের অধিকাংশ সেক্টরের একই অবস্থায় রয়েছে। কোনও অবস্থার পরিবর্তন হয়নি। তাই এই সব সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতাসহ (যদিও নিই না) সব সুযোগ-সুবিধা প্রত্যাহার করলাম। আমার স্বীকৃতি আপনারা। আপনারা সব সময় যে সহযোগিতা ভালোবাসায় এবং সাপোর্ট করেন এইটাই আমার সব।
এ ব্যাপারে জানতে চাইলে জুলাই যোদ্ধা ইতু বলেন, আমরা যে জন্য আন্দোলন করেছিলাম, তার কোনও প্রতিফলন দেখতে পারছি না। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়তে চেয়েছিল, সে ব্যাপারে কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেনি। তাই আমি সরকারি গেজেট ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












