সরকারের খাজাঞ্চি খালি হয়ে গেছে -ফখরুল
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সরকারের খাজাঞ্চি খালি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমার আয়কর আইনজীবী বলেছেন, এখন থেকে নাকি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (আয়কর) দিতে হবে। কেন দিতে হবে? কারণ, সরকারের খাজাঞ্চি খালি হয়ে গেছে।
তিনি আরও বলেন, তারা ঋণ নিচ্ছে সবখান থেকে। টাকা ছাপাচ্ছে, ব্যাংক থেকে টাকা চুরি করছে। রিজার্ভ থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে এই সরকারের সাফল্য? আমি বলব শুধু মুখেই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ভালো করে খাবার কিনতে পারে না। দেশের শতকরা ৮০ শতাংশ মানুষ আমিষ খেতে পারে না। দেশের মানুষ এখন গরুর গোশত-খাসির গোশত খেতে পারে না। এমনকি মাছে পর্যন্ত হাত দিতে পারে না। দেশে তারা (আওয়ামী লীগ) গ্যাস, বিদ্যুৎসহ সব কিছুর দাম বাড়িয়ে চলেছে। তাদের তো আর এর বিল দিতে হয় না। জনগণের পকেট কেটে তারা (সরকার) এ বিল দেয়।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি। তারা দেশের বিদ্যুৎ খাতে এমনভাবে চুরি করেছে যে, এখন সেখানে আর কিছু আছে বলে মনে হয় না। তারা আবার আইন করেছে যে, চুরির বিষয়ে কিছু বলা যাবে না। সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করেছে, দুইশ ডলারের কয়লা চারশ ডলারে কিনবে। এর মাধ্যমে তারা বছরে প্রায় লাখ কোটি টাকা চুরি করতে সক্ষম হবে। এখন তারা আবার নতুন চুরির জায়গা তৈরি করছে পাতাল রেলের মাধ্যমে। তারা নাকি এই রেল করতে পূর্বাচলের রাস্তা খুঁড়বে। আমরা যারা ঢাকায় থাকি, প্রতি বছর দেখি বিনা প্রয়োজনে রাস্তা খোঁড়াখুঁড়ি করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)