সরকারের অহমিকা অভ্যন্তরীণ-ভূ-রাজনীতিতে বিপজ্জনক -আব্দুর রব
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের অহমিকা অভ্যন্তরীণ ও ভূ-রাজনীতিতে বিপজ্জনক হয়ে ওঠেছে বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ঢাকা মহানগর শাখার উদ্যোগে গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) পল্টন মোড়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও জাতীয় সরকারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের রাষ্ট্রে অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের অহমিকা অভ্যন্তরীণ ও ভূ-রাজনীতিতে বিপজ্জনক হয়ে উঠেছে। এ সরকারের অপসারণ প্রজাতন্ত্রের জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
রব বলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিদ্যমান অসাংবিধানিক সরকার আইনের শাসনবিহীন দেশ পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে শুধু দেউলিয়াই করছে না দেশের ভবিষ্যৎও লুণ্ঠন করছে।
তিনি বলেন, গণমানুষের বাস্তবতার সঙ্গে সম্পর্কবিহীন অপরিকল্পিত উন্নয়নের নামে বৈদেশিক ঋণে যে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে তা অত্যন্ত ভঙ্গুর। এ ভঙ্গুরতা জাতীয় অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষমতার বৈধতার সংকট দূর করতে অসাংবিধানিক সরকার জনগণের শাসনতান্ত্রিক অধিকার জলাঞ্জলি দিয়ে মানবিক উন্নয়নবিহীন আকাশ কুসুম গল্পের ফাঁদে উন্নয়ন বয়ানের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিরাট জনগোষ্ঠী চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)