মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়া হচ্ছে বেসরকারিতে!

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, রাত ২:৩৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৩৪
নিজস্ব সংবাদদাতা:
টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়া হচ্ছে নিজের বেসরকারি প্রতিষ্ঠানে। বছরের পর বছর ধরে চলছে এই অপকর্ম। এমনকি রোগী নিতে ব্যবহার করছেন সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদেরও। অবিশ্বাস্য হলেও এমন কা- ঘটাচ্ছেন রাজধানীর মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের এক পদস্থ কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য।
মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতাল। সরজমিনে ঘুরে দেখা যায়, জরুরি বিভাগের সামনের প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা ভালো সেবার আশ্বাস দিয়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চাইছেন। এ কাজ সম্পন্ন করলে নিরাপত্তারক্ষীরা রোগী প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা পান। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তারা জানান, রোগীর বিলের পরিমাণ অনুযায়ী কমিশন দেয়া হয়।
অনুসন্ধানে দেখা যায়, মুকিত নামে এক গাড়িচালক মাতুয়াইল হাসপাতাল থেকে রোগী নিয়ে বাংলাদেশ নবজাতক হাসপাতালে পৌঁছে দেন। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতুয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। ওই হাসপাতালের মালিক মাতুয়াইল হাসপাতালের পরিচালক মজিবুর রহমান এবং চেয়ারম্যান তার স্ত্রী।
রোগী বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে পাঠানোর পর মুকিত টোকেন সংগ্রহ করে কাউন্টার থেকে কমিশন তোলেন। প্রতি রোগী বাবদ তিনি ১৫০০ থেকে ২০০০ টাকা কমিশন পান। রোগী গাড়ি ভাড়া দেয়ার পরও কাউন্টার থেকে কীসের টাকা নিয়েছেন-জানতে চাইলে মুকিত তা অস্বীকার করেন। তবে ফোনে তিনি স্বীকার করেন, ‘এখানে সিন্ডিকেট আছে; নিরাপত্তারক্ষীরা রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠায়।’
এদিকে, যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরও বেশি। নিরাপত্তারক্ষীরা রোগীর অবস্থার ওপর ভিত্তি করে কমিশন পেয়ে থাকেন। রোগীর বিল যত বাড়ে, কমিশনের পরিমাণও বাড়ে। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। এটিই মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালসহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রতিদিনের চিত্র।
রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে মাতুয়াইল হাসপাতালের পরিচালক মজিবুর রহমান দুই দিন পরে আসার জন্য বলেন। সে সময় মুঠোফোনে তিনি বলেন, সাইনবোর্ড মোড়ে আমার একটি নবজাতক হাসপাতাল রয়েছে। ছোটোখাটো ভুলভ্রান্তি থাকলে তা কারেকশনের যোগ্য হলে ঠিক করা হবে। তবে এটি বড় ধরনের অপরাধ হলে মিডিয়াতে প্রকাশ করতে পারেন।
তবে দুই দিন পর ফোন করার পর নানা টালবাহানায় ঘোরাতে থাকেন। এক পর্যায়ে মজিবুর রহমান মুঠোফোনে তার বাসায় যাওয়ার অনুরোধ করেন এবং বলেন, কিছু মনে না করলে আমার বাসায় চায়ের দাওয়াত নেন। বাসায় আসেন।
মাতুয়াইল হাসপাতালের পাশের আরেকটি হাসপাতাল প্রো-অ্যাকটিভ। হাসপাতালের উপ-পরিচালক জিয়াউদ্দিন হোসেন অপু কমিশনের বিনিময়ে রোগী ভাগানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, মার্কেটিংয়ের লোকদের প্রতিমাসেই সেলস টার্গেট দেয়া থাকে। সেটি পূরণের জন্যই তারা অনেক সময় এমন রোগী পাঠায়।
রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালকসহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমদাদুল হকের। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১১ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৪ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৪ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৪ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৪ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৪ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৪ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৪ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৪ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৪ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৫ ঘণ্টা আগে