বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা

সরকারি চাকরি ছেড়ে সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, দুপুর ১২:২৮

কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামে বিসিএস (শিক্ষা) ক্যাডারে শিক্ষকতা ও ব্যাংকের ভালো পদে চাকরি ছেড়ে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন ইখতেয়ার উদ্দিন আহমেদ মুন্না নামের এক যুবক উদ্যোক্তা। মাছ চাষ, মুরগি পালন, ষাঁড় গরু মোটাতাজাকরণ ও ভার্মি কম্পোস্ট উৎপাদন- এই ৪ খাতকে একসঙ্গে নিয়ে গড়ে তুলেছেন ‘এমএম এগ্রো’ নামের এক সমন্বিত কৃষি খামার।
নিরাপদ চাকরি ছেড়ে নিজের সব পুঁজি খামারে বিনিয়োগ করেছেন ইখতেয়ার। সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে অভিজ্ঞতা ও কৌশল আয়ত্ত করেছেন তিনি। প্রায় দুই বছর পর এখন তার উদ্যোগে সাফল্যের ছাপ দেখা যাচ্ছে। ইতোমধ্যে ‘এমএম এগ্রো’র কার্যক্রম ছড়িয়ে পড়েছে উপজেলাজুড়ে।
গ্রামের বেকার ও শিক্ষিত তরুণদের কাছেও খামারটি হয়ে উঠেছে অনুপ্রেরণার জায়গা। অনেকেই তার কাছ থেকে সমন্বিত কৃষি খামার পরিচালনার কৌশল শিখতে আগ্রহী হচ্ছেন।
সরেজমিনে চরটেকী গ্রামের এমএম এগ্রো ঘুরে দেখা গেছে, মাছ চাষ, মুরগি পালন, ষাঁড় গরু মোটাতাজাকরণ ও ভার্মি কম্পোস্ট উৎপাদন চলছে একসঙ্গে। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাজারে কৃষিপণ্য সরবরাহের পাশাপাশি কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানও হয়েছে। ফলে খামারটি এলাকায় একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।
মাছ চাষের পাশাপাশি খামারে ফাওমি জাতের মুরগি পালন করা হচ্ছে। খামারে প্রায় ২ হাজার ফাওমি মুরগি রয়েছে। উন্নত ব্যবস্থাপনার কারণে এসব মুরগি থেকে নিয়মিত ডিম ও গোশত উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এমএম এগ্রোতে রয়েছে ৪টি আধুনিক ফিশারি। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মাছ উৎপাদন ও বাজারজাতকরণে ইতোমধ্যে সাফল্য পেয়েছে খামারটি। মাছ চাষের পাশাপাশি খামারে প্রায় ২ হাজার ফাওমি জাতের মুরগি পালন করা হচ্ছে। উন্নত ব্যবস্থাপনায় এসব মুরগি থেকে নিয়মিত ডিম ও গোশত উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
সমন্বিত কৃষি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খামারে উৎপাদন করা হচ্ছে ভার্মি কম্পোস্ট। গবাদিপশুর বর্জ্য ও বিভিন্ন জৈব উপাদান ব্যবহার করে পরিবেশবান্ধব এই সার তৈরি করা হচ্ছে। এতে একদিকে খামারের বর্জ্য ব্যবস্থাপনা সহজ হচ্ছে, অন্যদিকে জৈব সার উৎপাদনের মাধ্যমে তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ।
উদ্যোক্তা জানান, বর্তমানে খামারটিকে প্রতি মাসে প্রায় ৩০ টন ভার্মি কম্পোস্ট উৎপাদনের সক্ষমতায় গড়ে তোলা হচ্ছে। উৎপাদন সক্ষমতা বাড়িয়ে শিগ্গিরই এটিকে পুরোপুরি বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যতে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, মাছ, গবাদিপশু ও পোলট্রির পাশাপাশি নতুন কৃষিভিত্তিক প্রকল্প যুক্ত করে আরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান। খামারটিতে বর্তমানে এলাকার কয়েকজন বেকার যুবক নিয়মিত কাজ করছেন। কেউ মাছের পরিচর্যা, কেউ গরু-মুরগির দেখভাল আবার কেউ ভার্মি কম্পোস্ট উৎপাদনে যুক্ত রয়েছেন। এর ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং অনেক তরুণ কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ ৮ ঘণ্টা আগে এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।… ৮ ঘণ্টা আগে বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক ৮ ঘণ্টা আগে পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি ৮ ঘণ্টা আগে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার ৮ ঘণ্টা আগে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৮ ঘণ্টা আগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৯ ঘণ্টা আগে ‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা… ৯ ঘণ্টা আগে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের… ৯ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা… ৯ ঘণ্টা আগে দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল… ৯ ঘণ্টা আগে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা… ৯ ঘণ্টা আগে