সরকারি চাকরি ছেড়ে সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামে বিসিএস (শিক্ষা) ক্যাডারে শিক্ষকতা ও ব্যাংকের ভালো পদে চাকরি ছেড়ে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন ইখতেয়ার উদ্দিন আহমেদ মুন্না নামের এক যুবক উদ্যোক্তা। মাছ চাষ, মুরগি পালন, ষাঁড় গরু মোটাতাজাকরণ ও ভার্মি কম্পোস্ট উৎপাদন- এই ৪ খাতকে একসঙ্গে নিয়ে গড়ে তুলেছেন ‘এমএম এগ্রো’ নামের এক সমন্বিত কৃষি খামার।
নিরাপদ চাকরি ছেড়ে নিজের সব পুঁজি খামারে বিনিয়োগ করেছেন ইখতেয়ার। সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে অভিজ্ঞতা ও কৌশল আয়ত্ত করেছেন তিনি। প্রায় দুই বছর পর এখন তার উদ্যোগে সাফল্যের ছাপ দেখা যাচ্ছে। ইতোমধ্যে ‘এমএম এগ্রো’র কার্যক্রম ছড়িয়ে পড়েছে উপজেলাজুড়ে।
গ্রামের বেকার ও শিক্ষিত তরুণদের কাছেও খামারটি হয়ে উঠেছে অনুপ্রেরণার জায়গা। অনেকেই তার কাছ থেকে সমন্বিত কৃষি খামার পরিচালনার কৌশল শিখতে আগ্রহী হচ্ছেন।
সরেজমিনে চরটেকী গ্রামের এমএম এগ্রো ঘুরে দেখা গেছে, মাছ চাষ, মুরগি পালন, ষাঁড় গরু মোটাতাজাকরণ ও ভার্মি কম্পোস্ট উৎপাদন চলছে একসঙ্গে। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাজারে কৃষিপণ্য সরবরাহের পাশাপাশি কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানও হয়েছে। ফলে খামারটি এলাকায় একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।
মাছ চাষের পাশাপাশি খামারে ফাওমি জাতের মুরগি পালন করা হচ্ছে। খামারে প্রায় ২ হাজার ফাওমি মুরগি রয়েছে। উন্নত ব্যবস্থাপনার কারণে এসব মুরগি থেকে নিয়মিত ডিম ও গোশত উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এমএম এগ্রোতে রয়েছে ৪টি আধুনিক ফিশারি। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মাছ উৎপাদন ও বাজারজাতকরণে ইতোমধ্যে সাফল্য পেয়েছে খামারটি। মাছ চাষের পাশাপাশি খামারে প্রায় ২ হাজার ফাওমি জাতের মুরগি পালন করা হচ্ছে। উন্নত ব্যবস্থাপনায় এসব মুরগি থেকে নিয়মিত ডিম ও গোশত উৎপাদন হচ্ছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
সমন্বিত কৃষি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খামারে উৎপাদন করা হচ্ছে ভার্মি কম্পোস্ট। গবাদিপশুর বর্জ্য ও বিভিন্ন জৈব উপাদান ব্যবহার করে পরিবেশবান্ধব এই সার তৈরি করা হচ্ছে। এতে একদিকে খামারের বর্জ্য ব্যবস্থাপনা সহজ হচ্ছে, অন্যদিকে জৈব সার উৎপাদনের মাধ্যমে তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ।
উদ্যোক্তা জানান, বর্তমানে খামারটিকে প্রতি মাসে প্রায় ৩০ টন ভার্মি কম্পোস্ট উৎপাদনের সক্ষমতায় গড়ে তোলা হচ্ছে। উৎপাদন সক্ষমতা বাড়িয়ে শিগ্গিরই এটিকে পুরোপুরি বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যতে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, মাছ, গবাদিপশু ও পোলট্রির পাশাপাশি নতুন কৃষিভিত্তিক প্রকল্প যুক্ত করে আরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান। খামারটিতে বর্তমানে এলাকার কয়েকজন বেকার যুবক নিয়মিত কাজ করছেন। কেউ মাছের পরিচর্যা, কেউ গরু-মুরগির দেখভাল আবার কেউ ভার্মি কম্পোস্ট উৎপাদনে যুক্ত রয়েছেন। এর ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং অনেক তরুণ কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












