সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এই ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তাদের জন্য হার কম রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:
১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%; ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%; ১১ থেকে ২০ম গ্রেড: মূল বেতনের ২৫%।
এছাড়া সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে ৪,০০০ টাকা; সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে ৭,৮০০ টাকা; কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না ।
মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বহাল থাকবে না। তবে পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও এই ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভাতার অতিরিক্ত ব্যয় মেটাতে উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানও জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০১৫ সালের জাতীয় বেতন স্কেল চালুর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি। এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির চাপ সামলাতে তারা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।
এ প্রেক্ষাপটে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেয়, যার ভিত্তিতেই নতুন ভাতা কার্যকর হতে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)