সরকারি ঋণ ও মূল্যস্ফীতিসহ ৫ সূচক: নিম্ন থেকে বেরিয়ে মধ্যম ঝুঁকিতে দেশ
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২০ জুন, ২০২৫ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের দেশি ও বিদেশি ঋণের স্থিতি এখন ‘মধ্যম’ ঝুঁকিতে পৌঁছে দিয়েছে দেশকে। ঋণের অঙ্ক কম থাকায় এর আগে ঝুঁকির মাত্রা ছিল ‘নিম্ন’। ঋণের স্থিতি (মোট ঋণ) ছাড়াও উচ্চ সুদহার ও টাকার অবমূল্যায়ন (সর্বোচ্চ ৩০ শতাংশ) বড় ধরনের ধাক্কা দিয়েছে সামষ্টিক অর্থনীতিকে। ফলে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ব্যাংক ও রাজস্ব খাত, মুদ্রা বিনিময় হার এবং বাহ্যিক অবস্থার প্রেক্ষাপটও দেশকে মধ্যম ঝুঁকিতে ফেলছে। সম্প্রতি প্রকাশিত সরকারের মধ্যমেয়াদি (২০২৫-২৬ থেকে ২০২৬-২৭) ঋণ ব্যবস্থাপনা কৌশলপত্রে এ মূল্যায়ন করা হয়েছে।
আগামী তিন অর্থবছর সরকারের ঋণ গ্রহণের কৌশল এবং দেশি ও বিদেশি ঋণের ক্ষেত্রে কতটা ঝুঁকি অবস্থায় আছে-এসব পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে ওই কৌশলপত্রে। প্রতি তিন বছর অন্তর এটি প্রণয়ন করা হয়।
জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ জানান, বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি কম। বৈদেশিক ঋণে মুদ্রা বিনিময় হার ও সুদহার-এ দুটি ঝুঁকি থাকে। উচ্চ সুদ প্রসঙ্গে তিনি বলেন, সংকোচনমূলক মুদ্রানীতি ও বাজেট প্রণয়নের কারণে সুদের হার বাড়বেই। আর ইরান-ইসরাইল যুদ্ধসহ বিশ্বপরিস্থিতিতে মূল্যস্ফীতি কোথায় গিয়ে অবস্থান করবে, সেটি এখনই বলা যাচ্ছে না বলে যোগ করেন তিনি।
তার মতে, যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বাড়লে এর প্রভাব আমাদের ওপর পড়বে। এছাড়া স্থিতিশীল থাকলেও মুদ্রা বিনিয়ম হার ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসীরা বিদেশে থাকতে না পারলে রেমিট্যান্স কমবে। এর সঙ্গে মুদ্রা বিনিময় হার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
ব্যাংক খাত প্রসঙ্গে বলেন, খেলাপি ঋণ পুনঃতফশিলের বিবেচনার জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। সেখানে ৫০ থেকে ৬০ হাজার আবেদন জমা পড়ছে। তা দ্রুত নিষ্পত্তির জন্য আরও কমিটি গঠন করা যেতে পারে। কারণ, এসব আবেদন নিষ্পত্তি না করলে খেলাপি ঋণ আরও বাড়তে পারে। সার্বিক দৃষ্টিতে পাঁচটি সূচকে মধ্যম ঝুঁকির কথা বলা হলেও মূল্যস্ফীতি আরও বেশি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)