সরকারবিরোধী আন্দোলনে বিএনপির বিকল্প পরিকল্পনা ছিল না
নির্বাচন শেষ এরই মধ্যে নতুন সরকার গঠনও হয়ে গেছে, বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা মনে করেন, সরকারবিরোধী আন্দোলনে দলের শীর্ষ পর্যায়ের বিকল্প পরিকল্পনা থাকলে পরিস্থিতি অনেকটাই অন্যরকম হতো।
তবে তারা বিশ্বাস করেন যে তাদের আন্দোলনের মূল সাফল্য হলো অনেক বেশি ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য সরকারি প্রচেষ্টা সত্ত্বেও বেশিরভাগ মানুষ নির্বাচন বয়কট করেছে। তাদের মতে, তুলনামূলকভাবে কম ৪১.৮ শতাংশ ভোট পড়ায় ৭ জানুয়ারির নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দলটি তাদের এক দফা দাবিতে হরতাল, অবরোধ ও অসহযোগ আন্দোলন করলেও নির্বাচন তদারকির জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের দাবি বাস্তবায়ন করতে পারেনি।
দলীয় নেতারা বলেন, সরকার বরং হাজার হাজার রাজনৈতিক মামলায় বিএনপির শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতাদের চাপ, গ্রেপ্তার এবং কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করে সাজা দিয়ে বিরোধী দলকে কোণঠাসা করে ফেলেছে।
তৃণমূল নেতারা আরও বলেন, তাদের দাবি পূরণে সরকারকে বাধ্য করার জন্য ঢাকা মহানগর ইউনিট কঠোর আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে।
তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকারি দমন-পীড়ন সত্ত্বেও দলের সব নেতা-কর্মী আন্দোলনের পক্ষে কাজ করেছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।