সরকারবিরোধী আন্দোলনের যৌথ ঘোষণা শিগগির -খসরু
, ০৩ মে, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সরকারবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে শিগগির আন্দোলনের যৌথ ঘোষণা আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। এই যুগপৎ আন্দোলনকে আরও শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব কর্মসূচি, করণীয় কী হওয়া উচিত- সেসব বিষয়ে আলোচনা করেছি। আমরা সবাই মিলে জয়েন্ট স্টেটমেন্ট (যৌথ বিবৃতি) করবো। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।
শিগগির আন্দোলনের যৌথ ঘোষণা করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সেখানে গণতন্ত্র মঞ্চসহ সবাই মিলে আমরা জাতির সামনে জয়েন্ট ডিক্লারেশন (যৌথ ঘোষণা) দেবো। আন্দোলন যাতে আগামীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জাতি আন্দোলনের সফলতা ভোগ করতে পারে- সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
গণতন্ত্র মঞ্চের নেতা হাসনাত কাইয়ুম বলেন, অতীতে সরকার পরিবর্তন যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, বর্তমান আন্দোলন এর চাইতে আলাদা। আমরা কেবল এ সরকার বদলের জন্য আন্দোলন করছি না। আমরা এই সরকার বদল ও এই যে স্বৈরতান্ত্রিক সরকারগুলো ক্ষমতাসীন হয়, তারা ক্ষমতা যেন কুক্ষিগত করতে না পারে (সেজন্য আন্দোলন করছি)। রাষ্ট্রের সংস্কার কিংবা মেরামতের জন্য এই সরকার পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে সরকারবিরোধী সব দল নিয়ে আমরা জাতির সামনে অন্দোলনের যৌথ ঘোষণা দেবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)