সরকারবিরোধীরা দখল নেয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা
সিরিয়ার আলেপ্পো শহরের অধিকাংশই সরকার বিরোধীদের দখলে নেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ২০১৬ সালের পর এই প্রথম সেখানে হামলা চালালো রুশ বিমান।
হায়াত তারির আল-শামের নেতৃত্বাধীন বিরোধীদের একটি অংশ আলেপ্পো শহরের অনেক ভেতরে প্রবেশে সক্ষম হয় বলে জানা গেছে।
সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গত কয়েকদিন ধরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। সরকার বিরোধীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রুশ ও যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান বাহিনী।
সিরিয়ার সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, গত কয়েকদিনে আলেপ্পো এবং ইডলিবে দেশটির কয়েক ডজন সেনা নিহত হয়েছে এবং পাল্টা হামলা চালানোর আগে সাময়িকভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সামরিক বাহিনীর সঙ্গে ২০১৫ সাল থেকে যৌথভাবে রাশিয়ার বাহিনীও দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। গত কয়েক বছরে রাশিয়া এবং ইরানের সহায়তায় সিরিয়ার দুই তৃতীয়াংশ এলাকা আসাদ তার সরকারের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এরমধ্যে বিদ্রোহীদের সর্বশেষ শক্ত অবস্থান হিসেবে পরিচিত ইডলিব এবং আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলও ছিল।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।