সরকারকে জামিনদার রেখে অনেকে বিদেশি ঋণ ফেরত দিচ্ছে না -পরিকল্পনামন্ত্রী
সরকারকে গ্যারান্টার বা জামিনদার বানিয়ে বিদেশ থেকে ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না অনেক ব্যবসায়ী। পরে সরকারকে সে দায় নিতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না; এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এসআইডির আয়োজনে বাংলাদেশ উন্নয়ন সংলাপে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, যারা এসএমই ঋণ নিতে আসেন, তাদের সম্মান করতে হবে। কেননা, কৃষক থেকে শুরু করে স্টার্টআপ উদ্যোক্তা সবাই নিয়মিত কিস্তি দেন। সেটি না করে শুধু বড়দের ঋণ দিলে চলবে না।
এম এ মান্নান আরও বলেন, আমাদের পক্ষে বিপ্লবী হওয়া সম্ভব নয়। পৃথিবীতে বিপ্লবের বাজার খুবই নিম্নমানের। বাঁচার জন্য সর্বগ্রাসী-সর্বগ্রাহী পুঁজির মডেল মানতে হচ্ছে, এর বাইরে কোনো বাজার নেই। বেঁচে থাকার জন্য দেন-দরবার ও আপস করতে হচ্ছে। চোখে দেখছি ঠিক হচ্ছে না, তবু মেনে নিতে হচ্ছে। শুধু শেখ হাসিনার জন্য নয়, আমাদের সকলের জন্য এটি বাস্তব অবস্থা। গত ১৫ বছরে সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা ভালো ফল পেয়েছি। আমাদের মধ্যে সহিষ্ণুতা ও ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করি।
তিনি আরও বলেন, আমি জেনেশুনে বলছি, মন্ত্রী বা সংসদ সদস্য থাকার লোভে নয়; দায়িত্ববান নাগরিক হিসেবে বলছি, শেখ হাসিনার চেয়ে ভালো বিকল্প নেই। তিনি মন্দের ভালো।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।