মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৯)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, সকাল ৭:০২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৭
সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৯)
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন শুনলেন, কাফির মুশরিকরা উনাকে শূলবিদ্ধ করতে সমবেত হচ্ছে তখন তিনি যে কবিতার পংক্তিগুলো আবৃত্তি করেছিলেন তা নি¤েœ উল্লেখ করা হলো-
لَقَدْ جَمّعَ الْأَحْزَابُ حَوْلِي وَأَلّبُوا ... قَبَائِلَهُمْ وَاسْتَجْمَعُوا كُلّ مَجْمِعِ
আমার পাশে (কাফির মুশরিকদের) সমস্ত সম্প্রদায়গুলো সমবেত হয়েছে। তারা তাদের সকল গোত্রকে এখানে একত্রিত করেছে।
وَكُلّهُمْ مُبْدِي الْعَدَاوَةَ جَاهِدٌ ... عَلَيّ لِأَنّي فِي وِثَاقٍ بِمَضْبَعِ
তারা সকলে আমার প্রতি শত্রুতা প্রকাশ করছে, আমার উপর তারা চরম জুলুম-নির্যাতন করছে, নিশ্চয়ই আমি যে তাদের যজ্ঞস্থলে বন্দী।
وَقَدْ جَمَعُوا أَبْنَاءَهُمْ وَنِسَاءَهُمْ ... وَقُرّبْت مِنْ جِذْعٍ طَوِيلٍ مُمَنّعِ
তারা তাদের সন্তান-সন্ততি ও নারীদেরকেও জমায়েত বা একত্রিত করেছে এবং আমাকে (শূলে চড়ানোর জন্য) দীর্ঘ, মজবুত ডালের নিকটবর্তী করা হয়েছে।
إلَى اللهِ أَشْكُو غُرْبَتِي ثُمّ كُرْبَتِي ... وَمَا أَرْصَدَ الْأَحْزَاب لِي عِنْدَ مَصْرَعِي
আমার একাকিত্ব ও বিপদের ফরিয়াদ শুধু মহান আল্লাহ পাক উনাকে (ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই) জানাই। আর শত্রুদল ও যজ্ঞস্থলে আমারই জন্য আয়োজন করেছে।
فَذَا الْعَرْشِ صَبّرْنِي عَلَى مَا يُرَادُ بِي ... فَقَدْ بَضّعُوا الْحُمّى وَقَدْ يَاسَ مَطْمَعِي
অতঃপর যিনি মহাসম্মানিত আরশে মুআল্লা উনার মালিক। আমার প্রতি তাদের যে অভিপ্রায়, তাতে আমার ছবর বা ধৈর্য্যধারণ করার ক্ষমতা দিন। তারাতো আমার দেহ মুবারকের গোশতকে টুকরো টুকরো করার ইরাদা বা ইচ্ছা করেছে, এখন আমার জীবনের আশা নিরাশায় রূপান্তরিত হয়েছে।
وَذَلِكَ فِي ذَاتِ الْإِلَهِ وَإِنْ يَشَأْ ... يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزّعِ
আর এ সবইতো মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যে। তিনি চাইলে আমার ছিন্ন ভিন্ন দেহেও বরকত দিতে পারেন। সুবহানাল্লাহ!
وَقَدْ خَيّرُونِي الْكُفْرَ وَالْمَوْتَ دُونَهُ ... وَقَدْ هَمَلَتْ عَيْنَايَ مِنْ غَيْرِ مَجْزَعِ
তারা আমাকে কুফরী কিংবা সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করা এর যে কোন একটি বেছে নিতে বলেছে। আর আমার দু’চোখ অশ্রু বহাচ্ছে, তবে তা ইন্তেকালের ভয়ে নয় (বরং মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভয়ে)। সুবহানাল্লাহ!
وَمَا بِي حِذَارِ الْمَوْتِ أَنّي لَمَيّتٌ ... وَلَكِنْ حَذَارِي جَحْمَ نَارٍ مُلَفّعِ
আমি মৃত্যুকে ভয় করি না, আমিতো একদিন ইন্তেকাল করবই, আমিতো জাহান্নামের লেলিহান আগুনকে ভয় করি, যা (কাফির মুশরিকদেরকে) আচ্ছন্ন করবে।
فَوَاللهِ مَا أَرْجُو إذَا مُتُّ مُسْلِمًا ... عَلَى أَيّ جَنْبٍ كَانَ فِي اللهِ مَصْرَعِي
মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি কিছুই পরওয়া করি না, আমি আশা করি, মুসলমান অর্থাৎ সম্মানিত ছাহাবী হিসাবে শাহাদাতী শান মুবারক প্রকাশ করছি। যে দিকেই মুখ করে থাকি না কেন, মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যেই আমার এ বিদায়। সুবহানাল্লাহ!
فَلَسْتُ بِمُبْدٍ لِلْعَدُوِّ تَخَشّعًا ... وَلَا جَزَعًا إنّيِ إِلَى اللهِ مَرْجِعِي
আমি শত্রুর সামনে কোন ধরনের দুর্বলতা ও অস্থিরতা প্রকাশকারী নই, নিশ্চয়ই খ¦লিক মালিক রব মহান আল্লাহ পাক উনার কাছেই আমার প্রত্যাবর্তন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (দালায়িলুন নুবুওওয়াহ, উমদাতুল ক্বারী শরহে ছহীহ বুখারী, সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, শরহে কুসত্বলানী, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, রহমতুল্লিল আলামীন, হায়াতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, আল বিদায়া ওয়ান নিহায়া)
হযরত হাসসান বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার প্রতি এভাবে শোক প্রকাশ করেন-
مَا بَالُ عَيْنَيْك لَا تَرْقا مَدَامِعُهَا ... سُحّا عَلَى الصّدْرِ مِثْلَ اللُّؤْلُؤِ الْقَلِقِ
আপনার চোখের কি হলো? অশ্রুপাত করছে না কেন? বিক্ষিপ্ত মুক্তার ন্যায় অশ্রু ঝরছে না কেন বুকের উপর?
عَلَى حَضْرَتْ خُبَيْبٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ فَتَى الْفِتْيَانِ قَدْ عَلِمُوا ... لَا فَشَلّ حِينَ تَنَقّاهُ وَلَا نَزِقِ
অশ্রু ঝরছেনা কেন হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্যে? তিনিতো এক নওজোয়ান, টগবগে সম্মানিত যুবক। উনার সাক্ষাতে (কাফির মুশরিক) তারা জেনে ফেলেছে যে, তিনি কাপুরুষও নন, দুর্বলও নন।
فَاذْهَبْ حَضْرَتْ خُبَيْبُ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ جَزَاك اللّهُ طَيّبَةً ... وَجَنّةُ الْخُلْدِ عِنْدَ الْحَوَرِ فِي الرّفُقِ
হে হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি চলে যান। মহান আল্লাহ পাক তিনি বিনিময়ে আপনাকে উত্তম পুরষ্কার দিবেন এবং চিরস্থায়ী সম্মানিত জান্নাত দিবেন যেখানে সাথী হবেন ও খিদমত করবেন পবিত্র হূর-গিলমান।
مَاذَا تَقُولُونَ إنْ قَالَ النّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكُمْ ... حِينَ الْمَلَائِكَةُ عَلَيْهِمُ السَّلَامُ الْأَبْرَارُ فِي الْأُفُقِ
উনার সম্পর্কে আপনারা আর কি বলবেন, যেখানে আপনাদের মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, উনার সম্মানে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা চারিদিক থেকে উনার নিকট এসে পৌঁছেছেন। সুবহানাল্লাহ!
فِيمَ قَتَلْتُمْ شَهِيدَ اللهِ فِي رَجُلٍ ... طَاغٍ قَدْ أَوْعَثَ فِي الْبُلْدَانِ وَالرّفَقِ
হে শত্রুপক্ষ! মহান আল্লাহ পাক উনার পথের এই সম্মানিত ব্যক্তিকে কেন তোমরা শহীদ করলে? তোমরা উনাকে শহীদ করেছ এমন এক লোকের হত্যার প্রতিশোধ হিসেবে যে ছিল শহরে নগরে এবং বন্ধু বান্ধবদের মধ্যে একজন কাট্টা খোদাদ্রোহী অর্থাৎ কাট্টা কাফির। (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, আল বিদায়া ওয়ান নিহায়া, আর রওদ্বুল উন্ফ্) (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ২০ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ২০ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ২০ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৫ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬