মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৫)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, সকাল ৪:১২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:৩০
সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৫)
(পূর্ব প্রকাশিতের পর)
হযরত ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আশহুরে হারাম (নিষিদ্ধ মাসসমূহ) পর হওয়া পর্যন্ত হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাদের কাছে বন্দী থাকেন এরপর তারা উনাকে শহীদ করে। সুবহানাল্লাহ! (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, হায়াতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, আল বিদায়া ওয়ান নিহায়া)
এক সম্মানিত নারী বলেন-
وَاللهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ حَضْرَتْ خُبَيْبٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ وَاللهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ قِطْفًا مِنْ عِنَبٍ فِي يَدِهِ وَإِنَّهُ لَمُوثَقٌ بِالْحَدِيدِ وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرَةٍ وَكَانَتْ تَقُولُ إِنَّهُ لَرِزْقٌ رَزَقَهُ اللهُ.
অর্থ: “মহান আল্লাহ পাক উনার ক্বসম! হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চেয়ে ভালো বন্দী আমি আর কখনো দেখি নাই। মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি একদা উনার নিজ হাতে খেজুর ছড়া হতে খেজুর খেতে দেখেছি, অথচ তখন পবিত্র মক্কা শরীফে কোন ফলই পাওয়া যাচ্ছিল না। আর তিনি ছিলেন সে দিনগুলোতে বন্দী ও বেঁড়িবাধা। আর এসব খেজুর দূর থেকে নিয়ে আসারও কোন সুযোগ ছিল না। সুবহানাল্লাহ! কেউ কেউ বলেন, নিশ্চয়ই ইহা ছিলো মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এক প্রদত্ত বিশেষ রিযিক।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, দালায়িলুন নুবুওওয়াহ, সুনানে নাসায়ীল কুবরা, ইবনে হাব্বান, মুসনাদে আহমদ, হুলিয়াতুল আউলিয়া, উমদাতুল ক্বারী, হায়াতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
হযরত যায়িদ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পবিত্র হায়াত মুবারকে পবিত্র দু’রাকায়াত নামায আদায়ের উছীলায় মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে গায়িবী মদদের বিষয় একটি ঘটনা ঘটেছিল। বর্ণনাকারী বলেন, আর ঘটনাটি ছিলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আনুষ্ঠানিকভাবে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত দিদার মুবারকে যাওয়ার পূর্বের। একদা হযরত যায়িদ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা তায়ালা আনহু তিনি তায়িফ নামক স্থান থেকে ফিরে আসবেন, এজন্য তিনি একটি খচ্চর ভাড়া করেন। খচ্চরের মালিকও উনার সাথে ছিলো। লোকটি পথ চলতে চলতে এক নির্জন স্থানে উনাকে নিয়ে এলো। সেখানে অনেক মৃত লোকের দেহ পড়েছিলো। সেই স্থানেই খচ্চরের মালিক হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকেও শহীদ করতে উদ্যত হলো। তখন তিনি তার কাছে দু’রাকায়াত নামায আদায় করার অনুমতি চাইলেন। লোকটি ঠাট্টাভরা কন্ঠে বলল, ঠিক আছে, আপনি দু’রাকায়াত নামায আদায় করে নিতে পারেন। আপনার আগে এই সমস্ত লোকগুলোও নামায পড়ার অনুমতি চেয়েছিল। তারা নামায পড়লেও তাদের সে নামাযে কোন লাভ হয় নাই। নাউযুবিল্লাহ!
হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি দু’রাকায়াত পবিত্র নামায আদায় করলেন। সে লোকটি উনাকে শহীদ করতে আসছে দেখে তিনি পাঠ করলেন,
يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
অর্থ: ‘হে মহাসম্মানিত সর্বাধিক দয়ালু মহান আল্লাহ পাক!’ তিনি এ ইসমে আ’যম মুবারক বলার সাথে সাথে গায়েবী আওয়াজ শোনা গেল, উনাকে শহীদ করো না। লোকটি হঠাৎ এ আওয়াজ শুনে বেশ ভয় পেয়ে গেল এবং এদিক সেদিক কাউকে দেখতে না পেয়ে বেশ ঘাবড়ে গেল। কিছুক্ষণ পর পুনরায় এ অপকর্মের ইচ্ছায় যখন সামনে এগিয়ে এলো তখন হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পুনরায় পাঠ করলেন-
يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
অর্থ: ‘হে মহাসম্মানিত সর্বাধিক দয়ালু মহান আল্লাহ পাক!’ লোকটি আবার গায়েবী আওয়াজ শুনতে পেল এবং পিছনে সরে গেল। তৃতীয় দফা আবার যখন সামনে এগিয়ে আসতে লাগল, হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পুনরায় পাঠ করলেন-
يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
অর্থ: ‘হে মহাসম্মানিত সর্বাধিক দয়ালু মহান আল্লাহ পাক!’
তৃতীয়বার ‘ইয়া আরহামার রহিমীন’ বলার সাথে সাথে দেখা গেল, এক ঘোড়সাওয়ার কোথা থেকে এসে সেই খচ্চরওয়ালা লোকটিকে বর্শা দিয়ে আঘাত করলো, সেই বর্শা মুহূর্তের মধ্যে তার বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে লোকটি মারা গেল। এরপর সেই ঘোড়াওয়ালা হযরত যায়িদ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, প্রথমবার আপনি যখন ‘ইয়া আরহামার রহিমীন’ এই সম্মানিত বাক্য মুবারক পাঠ করেছেন, তখন আমি ছিলাম সপ্তম আসমানে। দ্বিতীয়বার যখন আপনি পাঠ করলেন তখন আমি প্রথম আসমানে এবং তৃতীয়বার যখন আপনি তা পাঠ করেন তখন আমি আপনার সামনে চলে এলাম। সুবহানাল্লাহ! (সুনানে তিরমিযী শরীফ, মা’রিফাতুস সুনান, মুসতাদরিকে হাকিম, আদ দুয়ায়ে লিত-ত্ববারানী, শুয়াইবুল ঈমান, মা’রিফাতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, মাজালিছুল উলামা)
আল্লামা সুহাইলী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এ ঘটনাটি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আনুষ্ঠানিক দুনিয়াবী হায়াত মুবারকের সময়ই সংঘটিত হয়েছিল। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম! (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১৯ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১৯ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১৯ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৫ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬