সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে পুরুষ ও মহিলা ব্যতীত তৃতীয় কোনো লিঙ্গের অস্থিত্ব নেই
সম্মানিত ইসলাম উনার দৃষ্টিকোণ থেকে মানুষের লিঙ্গ কেবল পুরুষ ও মহিলার মাঝেই সীমাবদ্ধ। এর বাইরে তৃতীয় লিঙ্গের অস্তিত্ব নেই। যেমন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَخَلَقْنٰكُمْ اَزْوَاجًا
অর্থ: “আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ” (পবিত্র সূরা নাবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-
يٰآَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَنِسَاءً
অর্থ: “হে মানবজাতি! তোমরা তোমাদের রব তায়ালা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন এবং উনার থেকে উনার সম্মানিতা আহলিয়া আলাইহাস সালাম উনাকে সৃষ্টি করেছেন। আর উনাদের থেকে অনেক পুরুষ-মহিলা সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰى
অর্থ: “ক্বসম! সেই মহান সত্তা (মহান আল্লাহ পাক) উনার, যিনি পুরুষ ও মহিলা সৃষ্টি করেছেন। ” (পবিত্র সূরা লাইল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩)
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরগ্রন্থে উল্লেখ রয়েছে-
اِنَّ اللهَ لَمْ يَخْلُقْ خَلْقًا مِنْ ذَوِى الْاَرْوَاحِ لَيْسَ بِذَكَرٍ وَلَا اُنْثٰى
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি পুরুষ ও মহিলা ব্যতীত অন্য কোন জীব বা প্রাণী সৃষ্টি করেননি। অর্থাৎ মানুষসহ সমস্ত প্রাণীই হয়তো পুরুষ অথবা মহিলা। এর বাইরে নয়। ” (তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে সিরাজুল মুনীর, ফুতুহুল গইব, তাফসীরে যামাখশারী ইত্যাদি)
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দীন রাযী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
اَلْمَسْاَلَةُ الثَّالِثَةُ: اَلْقَسَمُ بِالذَّكَرِ وَالْاُنْثٰى يَتَنَاوَلُ الْقَسَمَ بِجَمِيْعِ ذَوِى الْاَرْوَاحِ الَّذِيْنَ هُمْ اَشْرَفُ الْمَخْلُوْقَاتِ لِاَنَّ كُلَّ حَيَوَانٍ فَهُوَ اِمَّا ذَكَرٌ اَوْ اُنْثٰى
অর্থ: “তৃতীয় মাসয়লা: পুরুষ ও মহিলাদের নিয়ে ক্বসম বা শপথ করার দ্বারা সমস্ত জীব বা প্রাণীদের নিয়ে ক্বসম বা শপথ করাকে বুঝানো হয়েছে। আর জীব বা প্রাণীরা হচ্ছে অন্য সকল মাখলূকাত থেকে শ্রেষ্ঠ। (আর মানুষ হচ্ছে সমস্ত মাখলূকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ) কারণ প্রত্যেক প্রাণীই হয় পুরুষ হবে অথবা মহিলা। (এর বাইরে নয়। ) ” (তাফসীরে কবীর ৩১/১৮২)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-
وَمِنْ اٰيٰتِهٖٓ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْآ اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
অর্থ: “আর মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহের মধ্যে আরেকটি হলো- তোমাদের নিজেদের থেকে তোমাদের জন্য আহলিয়াদেরকে সৃষ্টি করেছেন, যাতে তাদের কাছে তোমরা শান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে মুহব্বত ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এসবের মধ্যে চিন্তাশীল লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা রূম শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১)
-মুহাদ্দিস মুহম্মদ ইবনে ছিদ্দীক্ব।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।