সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ইলমে তাছাওউফ

সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে আদব-কায়দা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোকপাত (৬)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, রাত ১:৪৯
সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে আদব-কায়দা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোকপাত (৬)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَطَاءِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوْا يَذْهَبِ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوْا وَتَذْهَبِ الشَّحْنَاءُ
অর্থ: হযরত আতা খুরাসানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পরস্পর মুছাফাহা করো। এতে অন্তরঙ্গতা বৃদ্ধি পায়, মনের কালি দূর হয়। একে অন্যকে হাদিয়া দাও। এতে মহব্বত গভীর হয় এবং হিংসা-বিদ্বেষ দূরীভূত হয়।” (মুয়াত্তা মালিক শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ)
আমি (আলী হাজবিরী) হযরত শায়েখ আবুল কাসিম গুরগানী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট জিজ্ঞাসা করলাম, ছোহবত বা সঙ্গ লাভের শর্ত কি? তিনি বললেন, মানুষকে আনন্দ দিবে এবং উপকার করবে। নিজের স্বার্থসিদ্ধির আশায় অন্যের সাথে বন্ধুত্ব করার মধ্যেই সংশ্রবের যাবতীয় বিপদ নিহিত। ছোহবত মুবারকের সঙ্গ মাধ্যমে উপকার ও ছওয়াব ওই সময় অর্জিত হবে, যখন তুমি অন্যের স্বার্থ ও শান্তিকে অগ্রাধিকার দিবে।
এখানে মুরীদ বা সালিকের জন্য প্রয়োজনীয় কিছু আদব বর্ণনা করা হলো। বাকী আরো অনেক কিছু রয়েছে যা শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত মুবারকে এসে শিখে নিতে হবে।
১। সালিক বা মুরীদ সর্বদাই নিজ মুর্শিদ ক্বিবলা উনাকে সর্বশ্রেষ্ঠ মনে করবে।
২। মনকে সকল দিক থেকে সরিয়ে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার দিকে নিয়োজিত রাখবে। যথাসম্ভব মাল ও জান দিয়ে উনার খিদমত করবে।
৩। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার হুকুম ছাড়া উনার সামনে ফরয ও সুন্নত ব্যতীত কোনো নফল আমল করবেনা, এমনকি যিকিরও না।
৪। মুরীদ এমন স্থানে দাঁড়াবেনা, যাতে করে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার উপর বা উনার ছায়া মুবারক উনার উপর মুরীদের ছায়া পড়ে।
৫। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার খাছ কোনো কিছুই ব্যবহার করবেনা। উনার জায়নামায বা স্যান্ডেল মুবারক উনার উপর পা রাখবেনা। ওযূ-গোসলের স্থানে ওযূ-গোসল করবেনা। পায়খানা-প্র¯্রাবখানার ক্ষেত্রেও একই হুকুম।
৬। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সামনে বসে উনার বিনা হুকুমে খাওয়া-দাওয়া করবেনা, এমনকি এক মুহূর্তের জন্যও অমনোযোগী হবেনা।
৭। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যেদিকে আছেন, সেদিকে কখনোই পা বিস্তার করবেনা বা থুথু ফেলবেনা।
৮। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সকল কাজকেই ভালো মনে করবে, যদিও প্রকাশ্যে তা ভালো মনে না হয়। কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনারা খালিক্ব মালিক রব মহান আল্লাহ তায়ালা উনার তরফ থেকে ইলহামপ্রাপ্ত হয়েই কাজ করে থাকেন।
৯। মুর্শিদ ক্বিবলা উনাকে সবচেয়ে বেশি মুহব্বত করবে। সব ব্যাপারে উনার অনুসরণ করবে। উনার কাছ থেকেই ফিক্বাহর হুকুমাদি শিক্ষা করবে।
১০। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার চাল-চলন ও আচার-ব্যবহার মুবারকে কখনো বাদ-প্রতিবাদ, এমনকি অন্তরে কোনো সন্দেহ পর্যন্ত পোষণ করবেনা।
১১। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিকট কখনোই কারামত দেখতে চাইবেনা।
১২। মুরীদের মনে কোনো সন্দেহের উদ্রেক হলে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিকট আরয করবে। তিনি বুঝিয়ে দিলে যদি মন না বুঝে, তবে নিজেরই ত্রুটি মনে করবে। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি কোনো সন্দেহ পোষণ করবেনা।
১৩। কোনো ঘটনা বা স্বপ্ন প্রকাশ পেলে, তা শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিকট আরয করবে। তিনি যা ব্যাখ্যা করেন, তাই মেনে নিবে। নিজের কাশফ বা ইলহামের উপর কোনোরূপ ভরসা করবেনা।
১৪। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত মুবারক থেকে বিনা কারণে ও বিনা অনুমতিতে প্রস্থান করবেনা। উনার সামনে উচুস্বরে কথা বলবে না।
১৫। মুরীদ বা সালিক যা কিছুই হাছিল করুক না কেন, তা স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ওসীলায় হাছিল হয়েছে বলে ধারণা রাখবে।
১৬। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার নিকট অপরের সালাম নিয়ে আসা আদবের খিলাফ। উনার নিকট এসে কিছুদিন থাকার ইচ্ছা হলে পূর্বেই চিঠি-পত্রাদি বা অন্য কোনো মারফত অনুমতি নিয়ে আসা দরকার। চিঠি-পত্রাদি সরাসরি মুর্শিদ ক্বিবলা উনার নিকট না লিখে দরবার শরীফ উনার অন্য কারো নিকট লেখাই অধিক শিষ্টতা বা আদব।
১৭। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে কখনোই তর্ক-বিতর্ক করবেনা। উনার উপর নিজ ইচ্ছা চাপানোর চেষ্টা করবেনা বরং উনার ইচ্ছানুসারে কাজ করবে। উনার নিকট এমনভাবে থাকবে, যেমন গোসলদানকারীর হাতে মৃত ব্যক্তি।
১৮। নিজের সব গুরুত্বপূর্ণ কাজ যথাসম্ভব উনার পরামর্শ অনুযায়ী করবে।
১৯। মুরীদ বা সালিক নিজকে সকলের চেয়ে নিকৃষ্ট ও হীন মনে করবে।
২০। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা কাশফ দ্বারা মুরীদের অবস্থা জ্ঞাত হচ্ছেন, এটা না ভেবে উনার নিকট নিজ হাল বা অবস্থা জানাবে।
২১। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সময় ও সুযোগ বুঝে বিনয়ের সাথে কথা বলবে। উনার জবাব খুব মনোযোগ ও ভক্তিভরে শুনবে।
২২। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার পবিত্র আওলাদ-র্ফযন্দ মুবারক উনাদেরকে উনারই জাত মুবারক হিসেবে উনার তুল্য সম্মান করবে। উনার আত্মীয়-স্বজন উনাদেরকেও পরম শ্রদ্ধা করবে। অন্যদিকে উনার সাথে ঘনিষ্ঠতার দোহাই দিয়ে উনার নিকট মর্যাদা তলব করবেনা।
২৩। অবশ্য মুরীদ যদি প্রাণপণ চেষ্টা করেও শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি আদবসমূহ রক্ষা করতে না পারে, তবে অবশ্য অবশ্যই উনার নিকট অক্ষমতা প্রকাশ করে মাফ নিতে হবে।
২৪। প্রত্যেক তরীক্বা উনার মুরীদ বা সালিকগণের জন্য স্বীয় তরীক্বা উনার পূর্ববর্তী বুযুর্গগণ উনাদের শাজরানামা পাঠ করা, সে বিষয়ে পূর্ণ ওয়াকিফহাল থাকা একান্ত আবশ্যক।
২৫। প্রত্যেক সালিক বা মুরীদের আপন শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি নিবদ্ধ থাকা উচিত। (চলবে)
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৪ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে