সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা-বিনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মে, ২০২৩ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাংলাদেশের সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা ও বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম। স্থানীয় সময় গত মঙ্গলবার (২ মে) দুপুরে জার্মানির হামবুর্গে এক ব্যবসায়িক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। বিশেষ করে বাংলাদেশে বিপুল পরিমাণ সমুদ্রসম্পদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এখন আমাদের গবেষণার ক্ষেত্র, সম্পদের ক্ষেত্র অনেক বিস্তৃত। সমুদ্র অঞ্চলে আমাদের খুব বেশি অভিজ্ঞতা নেই। এজন্য আমরা সবসময় সমুদ্রসম্পদের অভিজ্ঞতাসম্পন্ন উন্নত দেশকে সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা, বিনিয়োগ ও একসঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই।
মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে এখন বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সরকারের বিনিয়োগ উপযোগী নীতি রয়েছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্প স্থাপন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধাসহ সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মৎস্য ও মৎস্যপণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। রপ্তানির পূর্বে প্রতিটি মাছ এখন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। বাংলাদেশের মাছের মান নিয়ে এখন আর বিদেশিদের অভিযোগ নেই। কারণ নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে এখন বাংলাদেশ কোন আপোষ করে না। মাছের মান নিশ্চিত করতে আগে কোনো আইন ছিল না। বর্তমান সরকার মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণে আইন করেছে। আইন অমান্য করলে জরিমানা ও শাস্তির বিধান করা হয়েছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এমনকি মাছের খাদ্যোর ব্যাপারেও বর্তমান সরকার অনেক সচেতন। বাংলাদেশের মাছকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সরকারের লক্ষ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)