সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্য পাড়ি দিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে একদল অভিবাসী। ভূমধ্যসাগর থেকে তাদের অপহরণ করে মুক্তিপণের জন্য কিডনি অপসারণের হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (০৯ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেকের কিডনি রেখেও দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, গত গ্রীস্মে ৩০০ অভিবাসীকে অপহরণ করে একটি মিলিশিয়া গোষ্ঠী। এরপর তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের জন্য অমানুষিক নির্যাতন এবং জোরপূর্বক কিডনি অপসারণের হুমকি দেওয়া হয়েছে।
অপহৃতদের সকলে ইরাকের কুর্দিস্তানের বাসিন্দা ছিলেন। লিবিয়ার একটি মিলিশিয়া গ্রুপ তাদের অপহরণ করে পরিবারের কাছে ৫ হাজার ডলার মুক্তিপণ দাবি করে। এমনকি দ্রুত মুক্তিপণ না দিলে তাদের কিডনি অপসারণের হুমকি দেওয়া হয়।
বিবিসির কয়েকজন জিম্মির সঙ্গে কথা বলেছে। এছাড়া কিছু ছবিও যাচাই করেছে। এসব ছবিতে জোরপূর্বক অস্ত্রোপচারের সত্যতা মিলেছে। মুক্তি পাওয়া অভিবাসীরা নির্যাতনের নানা প্রমাণও দেখিয়েছেন।
মুক্তিপ্রাপ্তরা বলেছেন, অপহরণের পর তাদের অত্যন্ত অস্বাস্থ্যকর ও গাদাগাদি পরিবেশে রাখা হয়েছিলো। একটি কক্ষে প্রায় ১৮০ জনকে একসঙ্গে আটকে রাখা হয়। এসময় অন্তত এক অভিবাসীর মৃত্যুর নিশ্চিত তথ্য মিলেছে। তবে এখনও ঠিক কতজন বন্দি রয়েছেন তা স্পষ্ট জানা যায়নি।
বিবিসি বলছে, মিলিশিয়া গোষ্ঠীটির লিবিয়া হয়ে ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে পৌঁছে দেওয়ার কথা ছিলো অভিবাসীদের। কিন্তু তারা এর বদলে অভিবাসীদের অপহরণ করে। ইরাকি কুর্দি মানবপাচারকারী নোয়া অভিবাসীদের এই যাত্রার ব্যবস্থা করেছিলো। কিন্তু লেনদেন নিয়ে বিরোধের জেরে অভিবাসীদের অপহরণ করে গোষ্ঠীটি।
এ ঘটনায় অর্থপাচার ও মানবপাচারের পৃথক মামলায় নোয়াকে ১০ বছরের কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া তদন্তে কার্দো জাফ নামের আরেক মানবপাচারকারীর তথ্য সামনে এসেছে। তাকেও চলতি মাসে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার বিস্তীর্ণ এলাকা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এসব এলাকায় মানবপাচার চক্রগুলো তাদের সহযোগিতার ওপর নির্ভরশীল।
বিবিসি আরও বলছে, ২০২৫ সালের গ্রীষ্মে ইরাকের কুর্দিস্তান থেকে বিমানে করে লিবিয়ায় পৌঁছানো একাধিক অভিবাসী দলকে একটি কম্পাউন্ডে আটকে রাখা হয়। এরপর মিলিশিয়ারা প্রত্যেক বন্দির জন্য ৫ হাজার ডলার মুক্তিপণ দাবি করে। তাদের দাবি, আগের একটি চুক্তির টাকা নোয়া নোয়া পরিশোধ করেনি। পরিবারগুলোকে বলা হয়, দ্রুত অর্থ পরিশোধ না করলে ‘কিডনি নিয়ে নেওয়া হবে’।
মিলিশিয়ারা বন্দিদের পরিবারের কাছে অত্যন্ত মর্মান্তিক ও সহিংস ছবি-ভিডিও পাঠায়। এছাড়া ম্ুিক্ত পাওয়া ব্যক্তিদের শরীরেও অস্ত্রোপচারের দাগ মিলেছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












