সমন্বিত কৃষি আবাদে ‘পানিবদ্ধ জমি’ এখন সবুজ
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বছরের সাত মাস পানিবদ্ধ থাকত করমজা গ্রামের জমি। বোরো ধান ছাড়া অন্য কোনো ফসল হতো না। নিচু জমিতে বৃষ্টির পানি জমে আগাছা জন্মে পতিত পড়ে থাকত অনেক জমি। কৃষকদের কাছে এ জমি ছিল অনুৎপাদনশীল ‘মরা জমি’।
বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বারৈজ্জাহাট এলাকায় করমজা গ্রামের অবস্থান। ওই গ্রামের সেই ‘মরা জমিকে’ বদলে দিয়েছেন কৃষক গিয়াস উদ্দিন। নতুন উদ্যোগ ও পরিশ্রমে তিনি প্রমাণ করে দিয়েছেন, যে জমিকে সবাই ফেলনা ভেবেছিল, সেটিও হতে পারে সোনার খনি। তিনি এই মৌসুমে শুধু লালশাক বুনে বিক্রি করেছেন দুই লাখ টাকা। পাশাপাশি তার বিশাল সবজির খামারে আছে কদু, করলা, শসা, জালি কুমড়া, তরমুজ, সাম্মাম, বেগুন, পেঁপে প্রভৃতি। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন জাতের ৫০টি আমগাছ আছে এই খামারে। আছে তিনটি মাছের ঘেরও। গত আগস্ট থেকে অক্টোবর এই তিন মাসে তিনি লালশাক, কদু ও কদুশাক বিক্রি করে আয় করেছেন প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
গিয়াস উদ্দিন বললেন, এবার আশা করছেন, শাকসবজি, মাছসহ অন্যান্য উৎপাদিত পণ্য বিক্রি করে ২০ থেকে ২২ লাখ টাকা আয় হবে। এতে ব্যয় বাদে তার অন্তত ১৫ লাখ টাকা লাভ থাকবে।
গিয়াস উদ্দিন একসময় পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান ছিলেন। বাবা রেখে যাওয়া জমি থেকে গিয়াস পান মাত্র এক একর। তা-ও কোনো কাজে আসে না- এলাকাটি নিচু, সাত মাস পানিবদ্ধ থাকে। বছরে একটিমাত্র ফসল বোরো ধান আবাদ করে সামান্য আয় হতো। এরপর সারা বছরই এই জমি পতিত পড়ে থাকত।
এক সময় তিনি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের জমির এক কোণে ছোট ঘের করে শুরু করেন শসা, টমেটো, করলা ও তরমুজ আবাদ করেন। প্রথমবারেই তিনি সফলতা পান। সব মিলিয়ে লাখখানেক টাকা আয় করেন। সেই আয় শুধু টাকা নয়, ছিল নতুন আত্মবিশ্বাসের উৎস।
পরের বছরই গিয়াস বিদ্যুতের কাজ ছেড়ে দেন। পুরোপুরি কৃষিকাজে মন দেন। তবে পরের দুই বছর সহজে পথ চলতে পারেননি- বন্যা, অতিবৃষ্টি আর ক্ষতির হিসাবই যেন ছিল তার দিনলিপি। তবু তিনি আশা হারাননি।
এখন গিয়াস উদ্দিনের খামারের পরিধি দেড় একর। নিজের এক একর জমির সঙ্গে আরও ৫০ শতক ইজারা (লিজ) নিয়েছেন। রয়েছে তিনটি মাছের ঘের আর বোরো মৌসুমের জন্য লিজ নিয়েছেন আরও ১০ একর জমি।
গিয়াস উদ্দিন পানিবদ্ধ জমিকে চাষোপযোগী করতে নিজস্ব এক পদ্ধতি অবলম্বন করেছেন। প্রথমে তিনি মাটি খনন করে প্রশস্ত পাড় দিয়ে ঘের তৈরি করেছেন। এই পাড়ে তিনি লালশাক, ধনেপাতা, করলা, বেগুন, ক্যাপসিকাম, ব্রকলি, পেঁপে এবং আমের বাগান করেছেন। এরপর ঘেরের পাড়ে তিনি লতাজাতীয় সবজি, ফল আবাদ করেছেন। এরপর বাঁশ পুঁতে ঘেরের মধ্যে জাল দিয়ে তৈরি করেছেন মাচা। এই মাচায় লতাজাতীয় সবজি-ফল বেড়ে ওঠে। আর ঘেরে চাষ করেছেন কার্পজাতীয় বিভিন্ন প্রজাতির মাছ।
এখানে অন্তত ২০ জন কৃষক তার অনুপ্রেরণা ও পরামর্শে গড়ে তুলেছেন মাচাপদ্ধতির কৃষি খামার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












