সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে -প্রধানমন্ত্রী
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করবো। এরই মধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাজীপুরের তেতুইবাড়ির শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নতি করেছি। এই সেবার প্রতি আমাদের ছেলেমেয়েরা যেন আরও আকর্ষিত এবং গুরুত্বপূর্ণ কাজে বেশি নিয়োজিত হয় আমরা সে ব্যবস্থা করেছি। একই সঙ্গে নার্সদের কর্মসংস্কার বা চাকরির ব্যবস্থা করেছি।
তিনি বলেন, আমরা প্রায় ৪০ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছি। বয়স না থাকলেও অভিজ্ঞতা বিবেচনায় ১৫ হাজার নার্স নিয়োগ দিয়েছি। যেন তারা সেবাটা দিতে পারেন। তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছি। এটা শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরেও ব্যবস্থা করেছি। যেন তারা ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষাটা ভালোভাবে নিতে পারে।
সরকারপ্রধান বলেন, মানুষের সেবা করার দিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরা ২৩টি নার্স ইনস্টিটিউটকে কলেজে উন্নীত করেছি। আরও ১৬টি প্রক্রিয়াধীন। আমরা প্রতি জেলায় মেডিকেল কলেজ করে দিচ্ছি। পাশাপাশি নার্সিং ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমরা বেসরকারি খাতকেও উৎসাহিত করছি। তারাও মেডিকেল কলেজ করছে। আমরা নার্সিং ট্রেনিংকে গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে নার্সিংয়ের ব্যাপক চাহিদা। আমাদের দেশে জনসংখ্যা বেশি। আমাদের প্রতিটি জেলা-উপজেলায় হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও মাতৃসেবা কেন্দ্র রয়েছে। এসব ক্ষেত্রে রোগীদের সেবা দিতে পর্যাপ্ত সংখ্যক মানসম্পন্ন নার্স দরকার।
তিনি বলেন, তারপরও আমি বলবো যে কেউ ভালো শিক্ষা নিয়ে বাইরের দেশের ভাষা রপ্ত করে নার্সিং পেশায় বিদেশে যেতে পারেন। সে সুযোগ রয়েছে। তবে নিজ দেশের চাহিদা আগে মেটাতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)