সব গণপরিবহনে এক কার্ড : আইনের খসড়া তৈরি
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মেট্রোরেল, বাস, ট্রেন, লঞ্চসহ সব গণপরিবহন পরিষেবায় সমন্বিত টিকিটিং ব্যবস্থা চালু করতে আইন করতে যাচ্ছে সরকার।
'সব গণপরিবহনে এক কার্ড' পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর অথরিটি (ডিটিসিএ) ইতোমধ্যে আইনের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে।
তারা জানান, আইন প্রণয়নে গত মাসে একটি কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আইনের খসড়া যাচাই-বাছাইয়ের জন্য আগামী ১৩ মার্চ বৈঠক করবে কমিটি।
কমিটির এক সদস্য জানান, এই পরিস্থিতিতে সরকার একটি সমন্বিত টিকিটিং ব্যবস্থা চালু করার জন্য আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে, যাতে স্মার্ট র্যাপিড পাস ব্যবহার করে সব পরিবহন পরিষেবা পেতে পারে মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এই সদস্য বলেন, অভিন্ন টিকিটিং সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু হলে এমআরটি পাস বিলুপ্ত হয়ে যাবে এবং র্যাপিড পাসটি সব পরিবহন পরিষেবার জন্য অভিন্ন কার্ড হয়ে উঠবে।
সমন্বিত টিকিটিং বা ইউনিফর্ম সিস্টেম অনেক উন্নত দেশেই ব্যবহার হয়। উদাহরণস্বরূপ, অয়েস্টার কার্ড লন্ডনে ও অক্টোপাস কার্ড হংকংয়ে পাবলিক ট্রান্সপোর্টে পেমেন্টের জন্য ব্যবহৃত হয়।
খসড়ায় কী আছে:
গত বৃহস্পতিবার ডিটিসিএ তাদের ওয়েবসাইটে 'গণপরিবহনে সমন্বিত টিকিটিং ব্যবস্থা কোম্পানি ও ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা আইন-২০২৪' শীর্ষক আইনের খসড়া আপলোড করেছে।
খসড়া অনুযায়ী, সরকার র্যাপিড পাস কার্ড সিস্টেম পরিচালনা, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রচারের জন্য একটি বিশেষ উদ্দেশ্যে সংস্থা গঠন করবে।
খসড়ায় বলা হয়েছে, কোম্পানিটির সরকারি ও বেসরকারি উভয় অংশীদার থাকতে পারে। ডিটিসিএ হবে কোম্পানিটির নিয়ন্ত্রক।
ডিএমটিসিএল, বিআরটিসি, বাংলাদেশ রেলওয়ে বা প্রাইভেট বাস বা লঞ্চ কোম্পানির মতো পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর (পিটিও) র্যাপিড পাস সিস্টেম চালু করতে অপারেটিং কোম্পানির সঙ্গে চুক্তি সই করবে।
পিটিও তাদের পরিষেবার জন্য একটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের ব্যবস্থা করবে এবং র্যাপিড পাস কার্ডের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে।
খসড়ায় বলা হয়েছে, ডিটিসিএ সব ধরনের টিকিট বিক্রি ও তাদের সঙ্গে সম্পর্কিত ডেটা পরিচালনার জন্য একটি ক্লিয়ারিং হাউস স্থাপন ও পরিচালনা করবে এবং ক্লিয়ারিং হাউস থেকে পরিষেবা পাওয়ার জন্য পিটিওকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে।
পিটিও র্যাপিড পাস কার্ড ব্যবহারকারীদের তাদের সেবা প্রচার ও সম্প্রসারণের জন্য ডিসকাউন্ট বা ছাড় দিতে পারবে।
খসড়ায় বলা হয়েছে, সরকার যেকোনো নির্দিষ্ট বা সব গণপরিবহন পরিষেবার জন্য কার্ডটি ব্যবহার বাধ্যতামূলক করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)