সব আপত্তি উপেক্ষা করে রেলওয়ের সেই জমিতে বিপণিবিতান
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নারায়ণগঞ্জের মানুষের সহজ যাতায়াতের জন্য প্রকল্প নিতে বাংলাদেশ রেলওয়ের একটি জমি নির্ধারণ করা আছে অনেক বছর আগে থেকে। কিন্তু মানুষের সুবিধার কথা বিবেচনায় না নিয়ে সেই জমিতে বিপণিবিতান তৈরি করছে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট।
সাড়ে তিন বিঘার মতো আয়তনের জমিটিতে মাল্টিমোডাল হাব (কেন্দ্র) নির্মাণের কথা। অর্থাৎ সেটি হবে রেল, নৌ ও সড়কপথে চলাচলের একটি কেন্দ্র। সেই জমিতে বিপণিবিতান তৈরি হলে রেলওয়ে কতটা লাভবান হবে, রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট কী কী সুবিধা পাবে, দোকানগুলো কত টাকায় বরাদ্দ দেওয়া হবে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলতে রাজি হননি।
অবশ্য রেলওয়ে ও ঠিকাদার সূত্রের দাবি, বিপণিবিতানের ৮০ বর্গফুটের প্রতিটি দোকান থেকে রেলওয়ে ক্ষতিপূরণ বাবদ পাবে ১ লাখ ৪১ হাজার টাকা। কর্মচারী কল্যাণ ট্রাস্ট বছরে ভাড়া পাবে মাত্র ১৬ হাজার টাকা। মোট দোকানের অর্ধেক বরাদ্দ পাবেন রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যরা। বাকি অর্ধেক পাবে নারায়ণগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি সমিতি। যদিও একেকটি দোকান ২৫-৩০ লাখ টাকায় বরাদ্দ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জমিটি নারায়ণগঞ্জ রেলস্টেশনের ঠিক পশ্চিম পাশে। এই জমি মাল্টিমোডাল পরিবহন হাব নির্মাণের জন্য নির্ধারণ করা আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ)। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায়ও (আরএসটিপি, ২০২২-৩৫) একই প্রস্তাব করা হয়েছে। আবার নারায়ণগঞ্জ সদর ও বন্দরকে সংযুক্ত করতে শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পে সড়ক প্রশস্ত করতে রেলওয়ের ওই জমির কিছু অংশ অধিগ্রহণ করার কথা।
জনগণের জন্য গুরুত্বপূর্ণ ওই জমি রেলওয়ে কল্যাণ ট্রাস্টকে বিপণিবিতান করার জন্য বরাদ্দ দেওয়া নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। বিপণিবিতান নির্মাণের চেষ্টা চলছিল এক যুগ ধরে। ২০১২ সালে বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছিলেন। প্রতিবাদের মুখে তখন বিপণিবিতান নির্মাণের কাজ বন্ধ হয়। তবে ২০২২ সালের আগস্টে বিপণিবিতান নির্মাণকাজ আবার শুরু হয়। সরেজমিনে ৪ মে দেখা যায়, বিপণিবিতানটির একটি ভবনের ছাদঢালাইয়ের কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)