শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সবচেয়ে বড় হাঙর শিকার করে যে খুনে তিমি

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, রাত ১:১১

হোয়েল শার্ক স্বভাবে খুব নম্র। এ বিশালাকৃতির এই শার্ক বা হাঙর সমুদ্রে বেছে বেছে খাবার খায়। যাকে বলে ‘ফিল্টার ফিডার’। ফিল্টার ফিডার হলো এমন প্রাণীদের খাবার গ্রহণ পদ্ধতি, যারা পানি থেকে ক্ষুদ্র খাদ্য কণাগুলো ফিল্টার বা ছেঁকে খায়। এদের খাদ্য তালিকায় আছে প্ল্যাঙ্কটন, ক্ষুদ্র মাছ, বা অন্যান্য ক্ষুদ্র পোকার দল।
হোয়েল শার্ক, ব্লু হোয়েল এবং মান্তা রে-এই বিশালাকৃতির প্রাণীগুলো মুখ হাঁ করে পানি মুখে নেয়। এরপর মুখের বিশেষ ছাঁকনি দিয়ে পানি বের করে দেয়, সঙ্গে খাবার ছেঁকে নেয়। এটি অত্যন্ত পরিবেশবান্ধব খাবার গ্রহণের পদ্ধতি। এই খাদ্যাভ্যাসের কারণে এদের বড় প্রাণী শিকারের প্রয়োজন হয় না।
এবার মেক্সিকোর সমুদ্রে হোয়েল শার্ককে আক্রমণ করেছে কিলার হোয়েল বা কিলার তিমি। আক্রমণ করে হোয়েল শার্কের লিভার খেয়েছে কিলার তিমি। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার সমুদ্রে একটি কিলার হোয়েল বিচরণ করে। এই কিলার তিমিটি একটি তিমি পড বা দলের নেতৃত্ব দেয়।
তিমি পড বলে তিমির একটি ছোট দলকে। এরা একসঙ্গে বসবাস করে, শিকার করে, একসঙ্গে চলাচল করে। এটি সাধারণত একই পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয়। যেখানে মা-তিমি সাধারণত দলের নেতৃত্ব দেয়। একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য এরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। শিকার ধরতে, নিজেদের রক্ষা করতে বা বংশবৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে। এই কিলার তিমি নিয়মিতভাবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ হোয়েল শার্ক শিকার করছে।
কিলার তিমি পৃথিবীর প্রতিটি মহাসাগরেই বাস করে। কিলার তিমি আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। তবে ডলফিন হলো তিমি বর্গের একটি শাখা। একইভাবে হোয়েল শার্ক কোনো তিমি নয়, বরং শার্ক বা হাঙর। যদিও কিছু তিমির মতো এরাও ফিল্টার ফিডার বা বেছে খাবার খায়।
আগেও কিলার তিমিরা (যারা অর্কা নামেও পরিচিত) হোয়েল শার্ককে আক্রমণ করেছে বলে বিচ্ছিন্নভাবে খবর পাওয়া গেছে। তবে সাম্প্রতিক একটি গবেষণা প্রকাশিত হয়েছে। গত জুমুয়াবার ‘ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স’ জার্নালে প্রকাশিত হওয়া গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, এই প্রাণীরা সম্ভবত হোয়েল শার্কদের বেছে বেছে শিকার করছে। আক্রমণের নতুন পদ্ধতি শিখছে এরা।
২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে ঘটেছে চারটি ঘটনা। এর মধ্যে কিলার হোয়েল তিনটিতে উপস্থিত ছিলো। চতুর্থ ঘটনাটি এমন কিলার তিমিদের দ্বারা ঘটেছে, যারা কিলার হোয়েলের সাথে পরিচিত।
হোয়েল শার্ক সাধারণত শান্ত প্রকৃতির বিশালাকার মাছ। বিজ্ঞানীরা জানায়, এদের আক্রমণ পরিকল্পিত এবং নির্মম। অর্কাগুলো নিচ থেকে এসে বিশালাকারের তিমির পেটে আঘাত করে। ফলে এরা উল্টে যায়। এরা হোয়েল শার্কের নিম্নাঙ্গের কাছাকাছি কামড়ায়। ফলে এদের রক্তক্ষরণ ঘটে এবং শেষে এরা মারা গিয়ে গভীর সমুদ্রে ডুবে যায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬