আপনাদের মতামত
সবচেয়ে বড় সমাজ কল্যাণমূলক কাজ হলো পবিত্র ঈমান রক্ষা করা
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৯ জুন, ২০২৫ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
শুধু কেবল রাজধানী ঢাকা বা অন্যান্য, জেলা শহরগুলোতেই নয়, এখন প্রায় প্রতিটি গ্রামেই ছোটবড় বিভিন্ন রকম সমিতি, সংগঠন দেখা যায়। যেমন- ....যুব কল্যাণ সমিতি, .... সামাজিক সংস্কৃতি পরিষদ, .... সমাজ কল্যাণ সমিতি -এরকম আরো নানারকম নামের সংগঠন এখন চোখে পড়ার মতো করে বাড়ছে। এসব সমিতি, সংগঠনগুলোর দাবি তারা সমাজের বিভিন্ন সমস্যা দূর করে সামাজিক কল্যাণে ও মানুষের উপকারার্থে কাজ করছে।
অথচ এসব সংগঠনের অন্তর্ভুক্ত যুব সমাজকে কখনো এর মাধ্যমে ইসলাম ও মুসলমানদের কল্যাণে কাজ করতে দেখা যায় না। অর্থাৎ এরা ইসলামের জন্য ও মুসলমানদের কল্যাণের জন্য তারা কোনো সমিতি বা সংগঠন করে না।
অথচ এ দেশের জনগোষ্ঠির ৯৮ ভাগ অর্থাৎ মূল জনগণরাই হলো মুসলমান। কিন্তু এ দেশেই আজ প্রকাশ্যে আজানের বিরুদ্ধে বলা হচ্ছে, কুরবানী বন্ধে চক্রান্ত হচ্ছে, পাঠ্যবইয়ে হিন্দুত্ববাদ, নাস্তিকতা ও ইসলাম বৈরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে, একদিকে হিন্দু, উপজাতিদেরকে কোটাভিত্তিক চাকরিতে নিয়োগ দেয়া হচ্ছে, অপরদিকে বহু মুসলিম যুবক চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে- এভাবে আরো শতশতভাবে আপন দেশেই মুসলিমরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। কিন্তু দেশের এত লক্ষ লক্ষ যুব সমিতি আর সামাজিক কল্যাণকামী যুবকরা তাদের এসব ঈমানী দায়িত্ব সম্পর্কে সম্পুর্ণই বেখবর। তাহলে কি তাদের কাছে পবিত্র ঈমানী দায়িত্বের চেয়ে অন্যকিছু বড় হয়ে গেছে?
মূলত, এ দেশের যুব সমাজকে এটাই মনে রাখতে হবে- যে মুসলমানদের নিয়েই এই সমাজ, সেই মুসলমানদের মুসলমানিত্ব তথা পবিত্র ঈমান সংশ্লিষ্ট কাজের আন্জাম দেয়া, ইসলামবিদ্বেষীদের বা ইসলামবিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ করাই সবচাইতে বড় সামাজিক দায়িত্ব।
-আব্দুল্লাহিল ফারুকী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












