সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে -জাতিসংঘ
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে এ কথা জানায়।
রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং সৌদি আরবসহ মোট ৯১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল।
আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং তিউনিসিয়াসহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহ-লেখক।
প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল এখনো পর্যন্ত ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সংযুক্তি বাতিল এবং অকার্যকর ঘোষণা করে।
তাছাড়া,‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে ৪ জুন ১৯৬৭ সালের সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরো একবার দাবি করা হয়েছে।’
এটি আরো নির্ধারণ করে ‘সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব এবং এর প্রকৃত অংশীদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক সমন্বিত এবং স্থায়ী শান্তি অর্জনের পথে বাধা সৃষ্টি করে।’
এছাড়াও, জাতিসংঘ সাধারণ পরিষদ সন্ত্রাসী কাপুরুষ ‘ইসরাইলকে সিরিয়া ও লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে আলোচনা পুনরায় শুরু করার এবং পূর্ববর্তী আলোচনার সময় দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)