যুদ্ধের মধ্যেই চলবে আলোচনা:
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে জিম্মি মুক্তি পাবে না -হামাস
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৭ জুন, ২০২৪ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এক সংশ্লিষ্ট কর্মকর্তা মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে জানায়, হামাস খুব সম্ভবত দখলদার ইসরায়েলি প্রস্তাব মেনে নেবে। তবে তারা কিছু শর্ত দেবে, যার ফলে আলোচনা আরও দীর্ঘায়িত হতে পারে।
সন্ত্রাসবাদী ইহুদী প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট জানিয়েছে, ‘যুদ্ধের মাঝেই অব্যাহত থাকবে’ হামাসের সঙ্গে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এর আগে হামাস দাবি করেছে, দখলদার ইসরায়েল হামলা বন্ধ না করলে তারা আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। শীর্ষ সন্ত্রাসবাদী মন্ত্রী গ্যালান্ট এই দাবি সরাসরি নাকচ করেছে।
সন্ত্রাসবাদী ইসরায়েলি বিমানবাহিনীর ১৩৩তম স্কোয়াড্রনের একটি এফ-১৫ যুদ্ধবিমানে বসে গ্যালান্ট বলেছে, ‘আমরা শত্রুকে ক্লান্ত-অবসন্ন করে হারিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। এসব হামলা অব্যাহত অবস্থায় হামাসের সঙ্গে (জিম্মি মুক্তির) আলোচনা চলবে’।
গত বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়ে জানান, সংগঠনটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে শীর্ষ সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের শর্তে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিকে ‘গুরুত্ব সহকারে ও ইতিবাচকভাবে’ বিবেচনা করবে।
নেতানিয়াহু বারবার জানিয়েছে, হামাসকে নির্মূলের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না সে। এমন কোনো চুক্তিতে যেতে চায় না, যেখানে তার এই লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়বে।
দখলদার ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা একটি জিম্মি মুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে, যা পুরোপুরি বাস্তবায়ন করা হলে যুদ্ধের অবসান হবে। তবে নেতানিয়াহু দাবি করেছে, এই চুক্তিতে সম্মত হলেও দখলদার ইসরায়েল তাদের যুদ্ধের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে।
এই প্রস্তাবটিই গত সপ্তাহে বাইডেন জনসম্মুখে উপস্থাপন করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতো এবারও দাবি করছে, ‘বল এখন হামাসের কোর্টে’, অর্থাৎ, হামাস রাজি হলে কাপুরুষ ইসরায়েলও রাজি হবে এবং চুক্তি বাস্তবায়িত হবে। কারণ হিসেবে ওয়াশিংটন বলছে, এবারের চুক্তির শর্তগুলো হামাসের দেওয়া সর্বশেষ প্রস্তাবের সঙ্গে মিলে যায়।
বিশ্লেষকদের মতে, খসড়া চুক্তির আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুই পক্ষের সাংঘর্ষিক চিন্তাধারা-নেতানিয়াহু বলছে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, হামাস বলছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি না হওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












