সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির
, ১৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১১ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলে অস্ত্র রফতানির অনুমোদন আর দেবে না জার্মানির সরকার। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ।
গত জুমুয়াবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সে।
জার্মানির এই সিদ্ধান্ত দখলদার ইসরায়েলের জন্য উদ্বেগের। কারণ জার্মানি সন্ত্রাসী ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম।
রাজনীতি বিশ্লেষকদের মতে, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসকে গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
চ্যান্সেলর মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে সে বলেছে, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে, তাতে কিভাবে হামাসকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে- তা বুঝতে পারা দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে উঠছে। তাই এই পরিস্থিতিতে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি জানানোর পরেই সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দেশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)