সন্ত্রাসী ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করেছে স্পেন
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে স্পেন। গত বুধবার স্পেনের পার্লামেন্ট সরকার ঘোষিত একটি ডিক্রি পাস করার মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করে। খবর আনাদোলু সংবাদ সংস্থার।
খবরে বলা হয়, নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকরের এই সিদ্ধান্তটি গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ঘোষিত বৃহত্তর নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ।
বামপন্থী দল পোদেমোস ও অন্যান্য বাম ও আঞ্চলিক দলের সমর্থনে এই প্রস্তাবটি অল্প ব্যবধানে পাস হয়।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সন্ত্রাসী ইসরায়েলের সমালোচক হিসেবে পরিচিত স্পেন জানিয়েছে, এই ডিক্রির মাধ্যমে ইসরায়েলে বা ইসরায়েল থেকে সব ধরনের প্রতিরক্ষা সামগ্রী ও দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তির রপ্তানি ও আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, সম্ভাব্য সামরিক ব্যবহারের উপযোগী জ্বালানি বা সরঞ্জাম বহনকারী জাহাজ ও বিমানকে স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বামপন্থী দল পোদেমোস ভোটের আগে বলেছে, সরকারকে আরো এগিয়ে যেতে হবে- বিদ্যমান চুক্তিগুলো বাতিল করতে হবে এবং সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।
সে এই ডিক্রিকে ‘ভুয়া নিষেধাজ্ঞা’ বলেও উল্লেখ করে। সে অভিযোগ করে বলে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও সরকার সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বজায় রেখেছে এবং ‘ইসরায়েলগামী মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী চারটি জাহাজকে’ স্পেনের বন্দরে ভিড়তে দিয়েছে।
এই নিষেধাজ্ঞা ইসরায়েলি দখলীকৃত ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ বসতি থেকে আমদানিও নিষিদ্ধ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি বাতিল করল মার্কিন আদালত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র থেকে ১৯৮ কোটি ডলারের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনছে কুয়েত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের হাতে ধ্বংস হওয়ার পূর্বমুহুর্তে দখলদারদের যুদ্ধযান।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)