সন্ত্রাসীদের বইকে ‘জিহাদী বই’ না বলে ‘সন্ত্রাসী বই’ বলতে হবে
তাদের এহেন অপপ্রচারের কাারণে সূক্ষ্মভাবে মানুষ পবিত্র ইসলামের অন্যতম বুনিয়াদ জিহাদকে হেয় বা কটাক্ষ করে যাচ্ছে। অথচ খোদ পবিত্র কুরআন শরীফেই অসংখ্য পবিত্র আয়াত শরীফেই জিহাদ করার আদেশ-নির্দেশসমূহ বর্ণিত হয়েছে। তাহলে তো বলতে হয় পবিত্র কুরআন শরীফই জিহাদী বই। তাহলে তারা যে অর্থে সন্ত্রাসীদের বইকে জিহাদী বই বলতে চায়, তাহলে কি খোদ পবিত্র কুরআন শরীফ সন্ত্রাসীদের বই? নাউযুবিল্লাহ!
তাই মুসলিম লেখক, সাংবাদিকসহ সকলেরই উচিত সন্ত্রাসবাদী বইগুলোকে ‘জিহাাদী বই’ না বলে ‘সন্ত্রাসী বই’ বলেই উল্লেখ করা। কারণ স্বয়ং পবিত্র কালামুল্লাহ শরীফ উনার সূরা বাকারা শরীফ উনার মধ্যে ১০৪ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করা নিয়ে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা উনাকে ‘রঈনা’ বলো না, বরং ‘উনযুরনা’ বলো। ‘রঈনা’ শব্দের যেহেতু ভালো ও মন্দ উভয় অর্থ রয়েছে, সেহেতু তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য ব্যবহার নিষেধ করা হয়েছে। উনার জন্য ‘উনযুরনা’ যেরূপ শুধুমাত্র ভালো অর্থ প্রদান করে, এরূপ শব্দ ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রত্যেক মুসলমানদেরই দায়িত্ব-কর্তব্য প্রতিটি শ্বদ ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকা, সাবধান থাকা। খেয়াল রাখতে হবে কোনোভাবেই ইচ্ছা-অনিচ্ছায়ও যেনো পবিত্র ইসলাম উনার কোনো বিষয়ে মানহানীকর শব্দ আমাদের দ্বারা ব্যবহৃত না হয়। ওয়ামা তাওফীকী ইল্লাবিল্লাহ। আমীন!
-মুহম্মদ সুলতান আরিফীন।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।