সত্য স্বপ্ন মুবারক বিশ্বাস করা ফরয এবং অবিশ্বাস করা কুফরী (২)
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৩ জুন, ২০২৩ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সত্য স্বপ্ন মুবারক উনার পরিচিতি মুবারক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সংশ্লিষ্ট যেই স্বপ্ন মুবারক, সেই স্বপ্ন মুবারকই হচ্ছেন সত্য স্বপ্ন মুবারক। সুবহানাল্লাহ! সত্য স্বপ্ন বিশ্বাস করা ফরয এবং অবিশ্বাস করা কুফরী।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো, অবশ্যই সে সঠিকই দেখলো:
এ প্রসঙ্গে বাস্তবে অসংখ্য ওয়াক্বেয়া মুবারক রয়েছেন। ১ম খ-ে কিছু ওয়াক্বেয়া মুবারক উল্লেখ করা হয়েছে। এই খ-েও কিছু ওয়ক্বেয়া মুবারক উল্লেখ হলো-
(১) কিতাবে বর্ণিত রয়েছেন,
قَالَ اِمَامُ الْاَوَّلِ سَيِّدُنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ رَاَيْتُ فِـى الْمَنَامِ كَاَنِّـىْ اُصَلِّىْ خَلْفَ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْهُ جَارِيَةٌ بِرُطَبٍ فَاَخَذَ رُطَبَةً فَجُعِلَتْ فِـىْ فَمِىْ ثُـمَّ اَخَذَ اُخْرٰى كَذٰلِكَ فَاسْتَيْقَظْتُ وَفِـىْ قَلْبِـىَ الشَّوْقُ اِلـٰى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَلَاوَةُ الرُّطَبِ فِـىْ فَمِىْ فَذَهَبْتُ اِلَـى الْمَسْجِدِ فَصَلَّيْتُ الصُّبْحَ خَلْفَ سَيِّدِنَا حَضْرَتْ اَلْفَارُوْقِ الْاَعَظَمِ عَلَيْهِ السَّلَامُ (سَيَّدِنَا حَضْرَتْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ) فَاَرَدْتُّ اَنْ اَتَكَلَّمَ بِالرُّؤْيَا وَاِذَا بِـجَارِيَةٍ عَلـٰى بَابِ الْمَسْجِدِ وَمَعَهَا رُطَبٌ فَوُضِعَ بَيْـنَ يَدَىْ سَيِّدِنَا حَضْرَتْ اَلْفَارُوْقِ الْاَعْظَمِ عَلَيْهِ السَّلَامُ فَاَخَذَ رُطَبَةً فَجَعَلَهَا فِـىْ فَمِىْ ثُـمَّ اَخَذَ اُخْرٰى كَذٰلِكَ ثُـمَّ فَرَّقَ عَلـٰى صَحَابِهٖ وَكُنْتُ اَشْتَهِىْ مِنْهُ يَعْنِـى الزِّيَادَةَ فَقَالَ لَوْ زَادَكَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَارِحَةَ لَزِدْتُّكَ فَتَعَجَّبَ مِنْ ذٰلِكَ فَقَالَ يَا اِمَامَ الْاَوَّلِ سَيِّدَنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ اَلْمُؤْمِنُ يَنْظُرُ بِنُوْرِ اللهِ فَقَالَ صَدَقْتَ يَا اَمِيْـرَ الْمُؤْمِنِيْـنَ هٰكَذَا رَاَيْتُ وَهٰكَذَا وَجَدْتُّ طَعْمَهٗ وَلِفْتُهٗ مِنْ يَدِكَ كَمَا وَجَدْتُّهٗ مِنْ يَدِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখলাম- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিছনে আমি সম্মানিত ছলাতুল ফজর আদায় করছি। সম্মানিত ছলাত শেষ হওয়ার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ একজন মেয়ে কিছু তাজা খেজুর নিয়ে আসলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটি খেজুর নিয়ে আমার মুখে রাখলেন। (আমি খেলাম।) অতঃপর তিনি অনুরূপভাবে অন্যান্য খেজুরগুলি নিলেন। তখন আমি জাগ্রত হয়ে আমার অন্তরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আলাদা মুহব্বত মুবারক অনুভব করলাম। আর আমার মুখে তাজা খেজুরের স্বাদ অনুভব করলাম। তারপর আমি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে যেয়ে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পিছনে সম্মানিত ছলাতুল ফজর আদায় করলাম। সম্মানিত ছলাত আদায় করার পর আমি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার নিকট আমার স্বপ্নের বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করলাম। এমন সময় হঠাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদে নববী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দরজা মুবারক-এ একজন মেয়েকে দেখলাম। উনার সাথে অনেকগুলি তাজা খেজুর ছিলো। তারপর সেই তাজা খেজুরগুলি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সামনে রাখা হলো। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি একটি তাজা খেজুর নিয়ে আমার মুখে দিলেন। (আমি খেলাম।) অতঃপর তিনি অনুরূপভাবে অন্যান্য খেজুরগুলি নিয়ে উপস্থিত লোকজন উনাদের মধ্যে বণ্টন করে দিলেন। আমি উনার থেকে আরো বেশি খেজুর পাওয়ার প্রত্যাশা করছিলাম। তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইসি সালাম তিনি বললেন- ‘নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যদি গত রাত্রে আপনাকে আরো বেশি খেজুর দিতেন, তাহলে অবশ্যই আমিও আপনাকে আরো বেশি দিতাম।’ সুবহানাল্লাহ! (বর্ণনাকারী বলেন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার কথা মুবারক শুনে) ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস তিনি আশ্চর্য হলেন। তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন- ‘হে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! মু’মিনগণ মহান আল্লাহ পাক উনার নূর মুবারক দ্বারা অবলকন করেন।’ তখন ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন- ‘হে আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনি সত্যই বলেছেন। আমি এরকমই দেখেছি। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) থেকে প্রাপ্ত সেই তাজা খেজুর মুবারক উনার স্বাদ আমি যেমন পেয়েছি, আপনার হাত থেকে প্রাপ্ত খেজুরের স্বাদও আমার নিকট একইরকম অনুভূত হচ্ছে আর এতে আমি আশ্চার্যান্বিত হয়েছি।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস ২/১৫১)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৃষ্টির ইতিহাসে এই প্রথম “لِـيَـعْبُدُوْنِ (লিইয়া’বুদূন) থেকে لِـيُصَلُّوْنِ (লিইউছল্লূন) পর্যন্ত ৮টি মাক্বাম মুবারক উনাদের বর্ণনা মুবারক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অদ্বিতীয় হাক্বীক্বী কায়িম-মাক্বাম হিসেবে, উনার হুবহু নক্বশা মুবারক হিসেবে উনার সমস্ত নিয়ামত মুবারক আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে হাদিয়া মুবারক করা
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের তরফ থেকে বিশেষ দাওয়াত মুবারক এবং খুশি মুবারক প্রকাশ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৃষ্টির ইতিহাসে এই প্রথম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসিম বা নাম মুবারক اَحْمَدُ (আহমদ) ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যকার ‘মীম’ হরফ বা অক্ষর মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত শান মুবারক-এ চূ-চেরা, ক্বীলও ক্বাল করার কারণে, হিংসা-বিদ্বেষ পোষণ করার কারণে কাফেরদের বিরুদ্ধে সরাসরি মহান আল্লাহ পাক উনার নিকট বিচার চাওয়া প্রসঙ্গে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যস্থতা মুবারক-এ হাক্বীক্বী দীদার মুবারক লাভরে বশিষে র্বণনা মুবারক
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতে পারলে, মূল সব নিয়ামত পরিপূর্ণটা হাছিল সম্ভব। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথেই আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সরাসরি মহাসম্মানিত নিসবত মুবারক
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এক নাম্বার আক্বীদাহ্ হচ্ছে- মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












