সচল হচ্ছে ইরানের আকাশপথ: তেহরানসহ ৬ প্রধান বিমানবন্দর চালু
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, পুনরায় সচল হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রবেশপথ: ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর (তেহরান) এবং মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর (তেহরান)।
এ ছাড়া অন্য যে চারটি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে, সেগুলো হলো: মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান।
অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনসের সম্পাদক জানিয়েছেন, বিমানবন্দরগুলো খুলে দেওয়ার পরপরই এয়ারলাইনসগুলো তাদের নিয়মিত ফ্লাইটের সূচি পুনরায় সাজাতে শুরু করেছে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটগুলোও দ্রুত চালুর প্রক্রিয়া চলছে। ইরানের জাতীয় গণমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে, যাত্রীদের জন্য ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
আঞ্চলিক উত্তেজনার কারণে কয়েক সপ্তাহ ধরে ইরানের অধিকাংশ আকাশপথ এবং বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছিলো। এর ফলে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন এবং পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পূর্ব দিকের আকাশসীমা উন্মুক্ত হওয়ার ফলে এখন থেকে ট্রানজিট ফ্লাইটগুলোও কিছুটা নিরাপদ রুট ব্যবহারের সুযোগ পাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পদক্ষেপটি ইরানের বেসামরিক জনজীবন স্বাভাবিক করার একটি বড় প্রচেষ্টা। তবে আকাশপথ আংশিক উন্মুক্ত হলেও পশ্চিম দিকের রুটগুলো নিয়ে এখনো সতর্কতা বজায় রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)