সকল বিপদ-আপদে মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই স্বরণ; এবং তাতেই মুক্তি
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত ইবনুল মুনকাদির রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত গোলাম হযরত সাফিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি রোম এলাকায় মুসলিম সেনাদল হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন অথবা শত্রুরা উনাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর তিনি শত্রুর কবল হতে সংগোপনে মুক্ত হয়ে মুসলিম সেনা দলের অনুসন্ধান করতে লাগলেন। এমন সময় হঠাৎ তিনি একটি সিংহের সম্মুখীন হলেন। তখন তিনি সিংহটিকে লক্ষ্য করে বললেন: হে আবুল হারেস! (সিংহের উপনাম), আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত গোলাম। আর আমার ব্যাপার হল এই অর্থাৎ (কাফেররা আমাকে বন্দী করেছিল। এখন আমি তাদের কবল হতে ছুটে এসে আমার সেনাদল উনাদের রাস্তা হারিয়ে ফেলেছি।) এই কথা শুনে সিংহটি (আনুগত্যের ভঙ্গিতে) স্বীয় লেজ নাড়তে নাড়তে (যেমন কুকুর তার মালিকের সম্মুখে লেজ নাড়ে) উনার সম্মুখে অগ্রসর হয়ে পার্শ্বে এসে দাঁড়াল। সিংহটি যখন কোনো ভীতিজনক আওয়াজ শুনতে পেত, তখন সেদিকে ছুটে যেত (অর্থাৎ- সেই আশঙ্কাজনক শত্রুকে প্রতিহত করত)। ফিরে এসে হযরত সাফিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পাশে-পাশে চলত। অবশেষে উনাকে সেনাদলে ফিরে এসে পৌঁছে দিয়ে সিংহটি ফিরে চলে গেল। সুবহানাল্লাহ! (শরহে সুন্নাহ)
হযরত সাফিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অত্যাধিক মুহব্বত মুবারক করতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও উনাকে অত্যন্ত মুহব্বত মুবারক করতেন। তিনি রোম দেশে যুদ্ধরত অবস্থায় মুসলিম সেনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তিনি মুসলিম বাহিনীর অনুসন্ধান করতে গিয়ে একটি জঙ্গলের দিকে অগ্রসর হন। তিনি জানতেন না যে এখানে সামনে পাহাড় ও জঙ্গল রয়েছে। হঠাৎ বিপদের সময় তিনি একটি সিংহকে তীর্য বেগে আক্রমণ করতে আসছে দেখে এই পরিচয় দেন। এবং বললেন: হে আবুল হারেস! অর্থাৎ হে বনের রাজা!
আমি আমার মুসলিম সৈন্য উনাদেরকে হারিয়ে ভুলে এই পথে এসেছি। সুতরাং হে সিংহ! আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলাম। তুই আমাকে আক্রমণ করিছ না। তিনি আরবী ভাষায় নিজেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলাম পরিচয় বলার সাথে সাথে বনের হিংস তা বোঝতে সক্ষম হয়। সিংহটি সাথে সাথে তার লেজ গুটিয়ে আদর-স্নেহের মতো নড়া-চড়া করে সামনে আসল এবং হযরত সাফিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পথ দেখিয়ে দেখিয়ে উনার গন্তব্য স্থানে পৌঁছে দিল। সুবহানাল্লাহ!
ফিকিরের বিষয়, হযরত সাফিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আপদ দেখার সাথে সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই স্বরণ করলেন, উনার সাথেই নিজেকে নিসবতযুক্ত করলেন এবং এর ফলে কঠিন হিং¯্র সিংহ-ও উনার অনুগত ভৃত্যে পরিণত হলো। সুবহানাল্লাহ! একটা বনের পশু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্রতম ইসম বা নাম মুবারক শোনামাত্র থেমে যায় আর আক্রমণ করে নি। কেননা বনের সকল পশু-পাখি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চিনত এবং উনার নিকট আশ্রয় প্রার্থণা করতো। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান মুহব্বত মুবারক-এ এতটাই গরক ছিলেন যে, বিপদে-মুছিবতে, অভাব-অনটনে সর্ব অবস্থায় উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই স্মরণ করতেন এবং উনার মাধ্যমে উনারা মুক্তি লাভ করতেন। সুবহানাল্লাহ! (মিশকাত শরীফ, শরহে সুন্নাহ শরীফ)
যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ন্যায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে বেশি মুহব্বত মুবারক করার, সদা-সর্বদা উনার ধ্যানে-খেয়ালে মশগুল থাকার এবং উনাদের ন্যায় পরিপূর্ণ ঈমানদার হওয়ার তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












