সংসদে বিএনপির ৭ ‘বিদ্রোহী’
, ২৫ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবং ‘ধানের শীষ’ প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করা বিএনপির সাতজন ‘বিদ্রোহী’ নেতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই অভিমানী নেতাদের বিজয় দলটির জন্য যেমন স্বস্তির, তেমনি অস্বস্তিরও। কারণ, এসব প্রার্থীকে দমাতে দল থেকে বহিষ্কারসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তি জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
যারা বিজয়ী হলেন
বিজয়ী সাত স্বতন্ত্র প্রার্থী হলেন:
১. ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা (বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)
২. কিশোরগঞ্জ-৫: শেখ মুজিবুর রহমান ইকবাল (বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি)
৩. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ (সাবেক মন্ত্রী)
৪. চাঁদপুর-৪: আব্দুল হান্নান (উপজেলা বিএনপির সাবেক সভাপতি)
৫. কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন (উপজেলা বিএনপি সাবেক সভাপতি)
৬. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল (উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য)
৭. দিনাজপুর-৫: রেজওয়ানুল হক
বিএনপির শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া ১৬টি আসনের মধ্যে ১২টিতেই স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা মাঠে ছিলেন। এর ফলে তৃণমূলের ভোট বিভক্ত হয়ে যায়, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে জোটের প্রার্থীদের ওপর।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই বিজয়ীদের প্রত্যেককেই নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। সারা দেশের অর্ধশতাধিক আসনে বিএনপির প্রায় ৫০ জন নেতা স্বতন্ত্র হিসেবে ভোটযুদ্ধে ছিলেন। যদিও অধিকাংশ জায়গায় তারা পরাজিত হয়েছেন, তবে এই সাতজনের বিজয় সংসদে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)