সংগঠন হিসেবে জামাতের বিচার, কিছুদিন অপেক্ষা করুন -আইনমন্ত্রী
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মে, ২০২৩ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াত ইসলামীর বিচারের জন্য আইন সংশোধন এবং সেজন্য কিছুদিন অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে তিনি বলেন, ‘আর কিছুদিন অপেক্ষা করুন।’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাঠি) সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৮তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিচারকদের কর্মশালায় নিজের দেওয়া বক্তব্য সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘জুডিসিয়াল ডিসিশন যেগুলো হয় সেগুলো লিড করে আপিল বিভাগে দেয়। আপিল বিভাগ যে রায়গুলো দেন তাহলো জাজমেন্টাল ল’। মানে সেটিকেও আইন ধরা হয়। কারণ এ রায়কে আইনের সমমর্যাদা দেওয়া হয়। আমি যেটি বলতে চাচ্ছিলাম (কর্মশালায়) তা হলো, এ রায়গুলোকে যেন সবসময় শ্রদ্ধা করা হয় এবং এর বৈপরিত্য যেন না করা হয়, সেটাকেই বলে জুডিসিয়াল ডিসিপ্লিন। সেটাকেই রক্ষা করতে হবে।’
‘যে বিচারকরা দেশে যে পর্যায় থেকে প্রশিক্ষণ নিচ্ছেন সে ক্ষেত্রে সেই বিষয়ে (প্রশিক্ষণ) পরিপক্বতা আনা এবং এ জিনিসগুলোকে মেনে চলার যে তাৎপর্য সেটিকেও আলাপ-আলোচনার মাঝে বলা উচিত বলেই এমনটি বলা (কর্মশালায়) হয়েছে।’ বলেন আনিসুল হক।
২০১৪ সাল থেকে দীর্ঘসময় ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে জামায়াত ইসলামের বিচার ঝুলিয়ে রাখার বিষয়ে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) এটা মনে হওয়াটাও তো আমাদের (আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার) জন্য দুঃখের। কারণ এ সরকারই কিন্তু মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে এবং তারা কিন্তু জামায়াতের হোতা ছিল, প্রতিষ্ঠাতা ছিল। সে ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমরা উদ্যোগী (বিচারে) নই, তাহলে সেটি আমাদের জন্য দুঃখজনক।’
তাহলে বিচার ঝুলে থাকার পেছনে কারণ কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপনারা জানেন, রাজনৈতিক দল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যথেষ্ট নয়। আইনটি সংশোধন করা দরকার এবং সেই সংশোধনের প্রক্রিয়া চলছে। আমি এতটুকুই বলবো, আর কিছুদিন অপেক্ষা করুন।’
সংবিধানের সঙ্গে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্টে দলটির নিবন্ধন বাতিলের পর আপিল বিভাগের থাকা মামলাটি নিষ্পত্তির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওই বিষয়ে কোনো মন্তব্য করবো না। কারণ এটি বিচারাধীন বিষয়। আমি বিচারাধীন বিষয়ে কখনো কথা বলি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












