শ্রীমঙ্গলে শিক্ষা-প্রতিষ্ঠান থেকে অজগর সাপ উদ্ধার
গত শনিবার বিকেলে শহরতলীর ইছবপুরে অবস্থিত শ্রীমঙ্গল রেসিডেনসিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল জানান, ‘বিকেলে ওই কলেজের কেয়ারটেকার ক্যাম্পাসে অজগর সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে আমাদেরকে খবর দিলে আমরা সাপটিকে উদ্ধার করে বন-বিভাগের কাছে হস্তান্তর করি।’
মৌলভীবাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার শহিদুল ইসলাম জানান, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে আমাদের কাছে হস্তান্তর করার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করার পর সাপটি সুস্থ থাকায় সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের উপস্থিতিতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।