শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইআরডিএফবির আলোচনা সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ আলোচনা সভা শুরু হয়।
মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, পদ্মা সেতু এরই মধ্যে এক হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব তুলেছে। এক কোটির বেশি যানবাহন পদ্মা সেতু দিয়ে পার হয়েছে। যমুনা রেলসেতু চালু হলে বাংলাদেশের জিডিপি আরও দেড় শতাংশ বাড়াবে। ২০০৯ সালের পর থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে যোগাযোগ খাতে, জিডিপিতে যার অবদান দৃশ্যমান।
তিনি আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় আলাদা করা সরকারের অন্যতম সফলতা। এ সময় ড. হাদিউজ্জামান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া প্রকল্পের দীর্ঘসূত্রতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি প্রকল্প পরিচালনা কর্তৃপক্ষকে আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।