শুনে শুনেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের তায়েজ প্রদেশের হাজিয়া মরিয়ম আর-রামিমাহ। বর্তমানে ৮২ বছর বয়সি এই বৃদ্ধা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধু কানের সাহচর্যে ক্যাসেট শুনে পুরো পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করে হাফেজা হয়েছেন।
২০০৬ সালে, ষাটের দশকে পা দিয়ে মরিয়ম সিদ্ধান্ত নেন তার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার। তার ছেলে শায়খ মুখতার আর-রামিমাহ গ্রামে একটি পবিত্র কুরআন শরীফ হিফজ কেন্দ্র প্রতিষ্ঠা করলে সেটিই তার প্রধান অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
খাতা-কলম না থাকলেও তার ছিল প্রখর শ্রবণশক্তি ও অটল সংকল্প। গ্রামের একজন নারী শিক্ষিকার সাহায্যে তিনি সূরাগুলো শিখতে শুরু করেন এবং হিফজের জন্য একটি কঠোর দৈনিক রুটিন তৈরি করে নেন।
প্রতিদিন আসরের নামাজের পর তিনি তেলাওয়াতের হালকায় যেতেন, যেখানে শিক্ষিকার সামনে আগের দিনের মুখস্থ অংশ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। মাগরিব ও ইশার নামাজের মধ্যবর্তী সময়ে তিনি তার চিরসঙ্গী রেকর্ডারটি বুকে জড়িয়ে ধরে তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেন। এরপর ফজরের নামাজের আগে আবার ঘুম থেকে উঠে পবিত্র কুরআন শরীফ শুনতেন এবং একদম শান্ত মনে আয়াতগুলো নিজের অন্তরে গেঁথে নিতেন। যখনই একটি অংশ মুখস্থ হয়ে যেত, তার সন্তানরা পরবর্তীটি প্রস্তুত করে দিতেন।
দীর্ঘ ১০ বছরের অবিরাম সাধনার পর ২০১৬ সালে তিনি শেষ আয়াতটি তেলাওয়াত সম্পন্ন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলায় ইউএনও-ওসি কমিটি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












