নতুন রাজনৈতিক দল:
শুধু সাইনবোর্ডই আছে, দেখা মেলেনি নেতাকর্মীদের
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)। সম্প্রতি এই দলের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদসহ ২২টি দল। তবে দলগুলোর মধ্যে এই চারটি দলের ঠিকঠাক কিছুই পাওয়া যায়নি। সাইনবোর্ড থাকলেও নেই অফিস, চোখে পড়েনি নেতা-কর্মী ও সমর্থকের আনাগোনা।
দুটি দলের অফিসে গিয়ে কোনো কর্মীর দেখা মেলেনি। চারটি দলের প্রধানই আবার ব্যবসায়ী। কোনোটার জন্ম হয়েছে গত বছরের সরকারবিরোধী গণআন্দোলনের আগে। দলের নেতাকর্মীর সংখ্যা কত, কী উদ্দেশ্যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে তাও বলতে পারেননি কেউ কেউ।
ইসির খাতায় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির কার্যালয়ের ঠিকানা ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৪৭ নম্বর বাসা।
গত মঙ্গলবার (১২ আগস্ট) ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে একটি নির্মাণাধীন ভবন। ভবনে লাগানো হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বিজিপি) ব্যানার।
বাসার সামনে গিয়ে ফোন দেওয়া হয় পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাতকে। তিনি ওই রোডের ৫০ নম্বর বাসায় নিয়ে যান।
এসএম শাহাদাত বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) হয়ে ঢাকা-১৮ আসনে নির্বাচন করেছি। জাগপার গুরুত্বপূর্ণ পদে ছিলাম। জাগপার মহাসচিব ছিলাম পাঁচ বছর।
শাহাদাত জানান, ১২৫ উপজেলা ও ২৫ জেলায় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির কমিটি দেওয়া হয়েছে।
পরে তিনি কয়েকশ গজ দূরে ৪৭ নম্বর ভবনে নিয়ে যান। এই ঠিকানা তিনি দলের কার্যালয় হিসেবে ইসিকে দিয়েছেন।
সেখানে গিয়ে দেখা যায়, ভবনটির নির্মাণকাজ চলছে। ভবনটির সামনে একটি ঢালাই মেশিন দেখা যায়। চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। দোতলায় ইটের দেওয়াল বসলেও কোনো আস্তর দেওয়া হয়নি। নিচতলায় চলছে ফ্লোর ঢালাইয়ের কাজ। নিচতলা থেকে শুরু করে বাকি তলাগুলোর চারপাশ খোলা। কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছেন।
নিচতলার এক কোনায় ইটে ঘেরা একটি কক্ষ গড়ে তোলা হয়েছে। রঙের কাজ করা হলেও কক্ষের আনুষঙ্গিক কাজগুলো এখনো অসম্পূর্ণ। কার্যালয়ে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি।
এ ব্যাপারে এসএম শাহাদাত বলেন, নিউজ এটা ছাপাইয়েন না। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অফিস রেডি হবে। সব সাংবাদিককে ডাকবো। নিচতলায় এখন অফিস হবে। তবে এটা দোতলায় নেবো। এখানে ডেকোরেশনের কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)