শীতে শরীর গরম রাখে যেসব খাবার
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
শীতকালে খাদ্যতালিকায় এসব খাবার যুক্ত করলে উষ্ণতার পাশাপাশি পাওয়া যায় প্রয়োজনীয় পুষ্টিও। জেনে নিতে পারেন শীতকালে উপকারী কিছু খাবার সম্পর্কে-
তুলসী ও আদা: শীতকালে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী ও আদা অত্যন্ত কার্যকর। এই দুটি উপাদানে রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টিভাইরাল গুণ। প্রতিদিনের রান্নায় আদা ব্যবহার করুন, পাশাপাশি আদা চা বা গরম পানিতে আদাকুচি মিশিয়ে পান করতে পারেন।
হলুদ দুধ, হলুদ চা ও মসলা চা: দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে শরীরের ভেতর থেকে তাপ তৈরি হয় এবং বাতের ব্যাথা কমে। হলুদ চা কিংবা মসলা চা শীতকালে বেশ উপকারী। মসলা চা সাময়িকভাবে মেটাবলিজম বাড়িয়ে শরীরে উষ্ণতার অনুভূতি তৈরি করে এবং সকালবেলার খুসখুসে কাশি কমাতে সাহায্য করে।
মধু: সর্দি, কাশি ও ফ্লুর বিরুদ্ধে মধু কার্যকর। পাশাপাশি শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে।
গুড়: আদার সঙ্গে গুড় খেলে ঠান্ডা-কাশির উপশম হয়। চায়ের সঙ্গে চিনির বদলে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন, যা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর।
স্যুপ: শীতে শরীর গরম রাখার পাশাপাশি পানিশূন্যতা এড়ানো জরুরি। স্যুপ এই দুই কাজই একসঙ্গে করে। টমেটো, গাজরসহ নানা রঙের তাজা সবজি দিয়ে তৈরি স্যুপে পাওয়া যায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ। চাইলে ডাল, বার্লি কিংবা মুরগি দিয়েও পুষ্টিকর স্যুপ বানিয়ে খেতে পারেন।
ডিম ও গোশত: শীতকালে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ জরুরি। ডিম সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের ভালো উৎস। খাসি বা গরুর গোশত শরীরের তাপ বাড়াতে সাহায্য করে।
মিষ্টি আলু: ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রনে ভরপুর মিষ্টি আলু শীতের জন্য আদর্শ একটি খাবার। পুষ্টিগুণের কারণে একে সুপারফুডও বলা হয়।
বাদাম ও শুকনো ফল: শীতকালে বাদাম শরীরের জন্য দারুণ শক্তির উৎস। এতে রয়েছে ভালো কোলেস্টেরল, ফাইবার, ভিটামিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। নিয়মিত অল্প পরিমাণ বাদাম শরীরে তাপ উৎপন্ন করে। পাশাপাশি খেজুর, কিশমিশ, অ্যাপ্রিকটসহ বিভিন্ন শুকনা ফল শীতের জন্য উপযোগী।
আপেল: আপেলে থাকা ফাইবার শরীরের উষ্ণতা ধরে রাখতে সহায়ক। এতে প্রায় ৮৬ শতাংশ পানি রয়েছে, ফলে শীতে কম পানি খেলেও শরীর কিছুটা হাইড্রেট থাকে।
আরও যা খেতে পারেন: শীতের খাদ্যতালিকায় মরিচ, দারুচিনি, রসুন এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি রাখলে শরীর গরম থাকে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












