শীতে গাজরের কি উপকারিতা?
শীত মৌসুম চলছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শরীরকে সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
চিকিৎসকদের মতে, এই মৌসুমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার তালিকায় রাখা উচিত। আর শীতকালীন সবজিগুলোর মধ্যে গাজর অন্যতম একটি উপকরণ যা শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখে।
মূলত বিটা-ক্যারোটিন, ভিটামিন-এ, অ্যান্টিঅক্সিড্যান্ট ও খনিজ উপাদানে ভরপুর গাজর সর্দি-জ্বর ও বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে শরীরকে প্রাকৃতিক শক্তি জোগায়।
গাজরকে বিটা-ক্যারোটিনের অন্যতম উৎস ধরা হয় যা শরীরে প্রবেশ করে ভিটামিন-এ-তে রূপান্তরিত হয়। এটি কেবল রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, বরং চোখের জ্যোতি বজায় রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে অসম্ভব কাজ করে। বিশেষ করে বয়স জনিত দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা রোধে গাজর অত্যন্ত কার্যকর।
এছাড়া গাজরে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এর ফাইবার উপাদানগুলো রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে।
গবেষণায় দেখা গেছে, গাজরের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট তথা কেরাটিনয়েডস ক্যানসার কোষ তৈরির প্রবণতা কমিয়ে শরীরকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সবজি সীমাবদ্ধ থাকলেও গাজর বেশ নিরাপদ। এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। পাশাপাশি যারা ওজন কমাতে চান, তাদের জন্য গাজর একটি আদর্শ খাবার। কারণ এতে ক্যালোরি খুব কম এবং প্রচুর পরিমাণে ফাইবার বা পেকটিন থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরপুর রাখার অনুভূতি দেয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
স্যুপ, স্ট্যু কিংবা সাধারণ রান্না- যেকোনোভাবেই গাজর গ্রহণ করা হোক না কেন, এটি শরীরের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে কাজ করে। তাই সুস্থ থাকতে এবং শীতকালীন সতেজতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় নিয়মিত গাজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।