শীতকালে নারকেল তেল জমে যায় কেন?
কিছু পদার্থ আবার স্বাভাবিক তাপমাত্রায় তরল। যেমন, পানি, বেশিরভাগ তেল, দুধ, মধু ইত্যাদি। কিছু কিছু পদার্থ স্বাভাবিক অবস্থায় বায়বীয়। যেমন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, নানা ধরনের জ্বালানী গ্যাস ইত্যাদি।
তাপমাত্রা পরিবর্তন করে এসব পদার্থের অবস্থার পরিবর্তন করা সম্ভব। যেমন, পানিকে তাপ দিয়ে যদি উৎতপ্ত করা হয় বেশ কিছুক্ষণ ধরে, এক সময় তাপমাত্রা যদি ১০০ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়, পানি তখন পরিণত হয় বাষ্পে। আবার পানিকে ঠান্ডা করে শূন্য ডিগ্রিতে নিতে পারলে কঠিন অর্থাৎ বরফে পরিণত হয়। তেমনি লোহাকে তাপ দিয়ে যদি ১৫৩৮ ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যায়, লোহা গলে তরলে রূপ নেয়। তাপমাত্রা আরও বাড়িয়ে ২৮৬১ ডিগ্রি সেলসিয়াসে নিলে লোহার বাষ্পও পাওয়া সম্ভব।
যে তাপমাত্রায় কোনো কঠিন বস্তু গলে তরলে পরিণত হয়, তাকে বলে ওই বস্তুর গলনাংক। পানির গলনাংক শূন্য ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শূন্য ডিগ্রিতে বরফ পানিতে পরিণত হয়। অন্যদিকে যে তাপমাত্রায় তরল পদার্থ বাস্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলে স্ফুটনাংক। পানির স্ফুটনাংক ১০০ ডিগ্রি সেলসিয়াস।
নারকেল তেলেরও একটা গলনাংক আছে, সেটা হলো ২৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এর নিচে নামলেই নারকেল তেল জমে যায়। বাংলাদেশে বেশিরভাগ সময়ই তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। তাই সাধারণত এখানে নারকেল তেলকে আমরা তরল হিসেবে দেখি। কিন্তু শীতকালে তাপমাত্রা কমে ২৪ ডিগ্রির নিচে নেমে যায়, তখন নারকেল তেল জমে কঠিনে রূপ নেয়। যদিও কঠিন হলে সেটা বেশ নরম ধাঁচের।
আমাদের দেশের অবস্থান উষ্ণম-লীয় অঞ্চলে। তাই আমরা সহজেই তরল নারকেল তেল মাথায় মাখতে পারি সারাবছরই। কিন্তু শীতকালে জমে যায়, তখন মাথায় নারকেল তেল মাখা সমস্যা হয়ে যায়। তাপ দিয়ে গলিয়ে মাখা যায়। কিন্তু মাথায় দিলেই তেল আবার জমে যায়, চটচটে হয়ে যায় চুল। সহজেই ধুলো ময়লা জমে চুল নোংরা হয়। তখন খুশকিসহ নানা ধরনের মাথার অসুখ হতে পারে। তাই শীতকালে নারকেল মাথায় না দেওয়াই ভালো।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।