শীতকালে টিউবওয়েলের পানি গরম থাকে কিভাবে?
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
মূলতঃ টিউবওয়েলের পানি থাকে মাটির অনেক গভীরে। বাতাসের সংস্পর্শ একেবারেই পায় না। অন্যদিকে পরিবেশের তাপমাত্রা অনেকটাই নির্ভর করে সূর্যের অবস্থানের ওপর। শীতকালে উত্তর গোলার্ধের দেশগুলো থেকে সূর্য অনেকটাই হেলে পড়ে দক্ষিণের দিকে। ফলে দিনের দৈর্ঘ্য যেমন কমে আসে, তেমনি সূর্যের তেজও এ সময় কম থাকে।
বাতাস কম উৎতপ্ত হয়। তার ওপর হিমালয় থেকে বয়ে আসা উত্তরে হিমেল হাওয়া পরিবেশের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেয়।
যেকোনো বস্তু থেকে তাপ পরিবহন করে তুলনামূলক ঠান্ডা জায়গায় ছড়িয়ে দিতে বাতাসের জুড়ি নেই। তাই সহজেই খোলা নিরাশয়, ট্যাঙ্কের পানি দ্রুত ঠান্ডা হয়ে যায় বায়ুপ্রবাহের কারণে।
অন্যদিকে ভূপৃষ্ঠের গভীরে থাকা পানির তাপমাত্রা সারা বছর মোটামুটি একই থাকে। বাতাসের সংস্পর্শ পায় না বলেই এমনটা হয়।
শীতকালে আসলে মাটির গভীরের পানি উষ্ণ হয় না। বরং পরিবেশের তাপমাত্রা অনেক কম থাকে বলে আমাদের শরীর ও হাত-পা তুলনামূলক ঠান্ডা হয়ে যায়। তাই টিউবওয়েলের স্বাভাবিক তাপমাত্রার পানিও আমাদের কাছে উষ্ণ মনে হয়।
দেখবেন দুপুরের চেয়ে সকাল কিংবা রাতে টিউবওয়েলের পানি বেশি গরম মনে হয়। কারণ দুপুরে আমাদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে, তাই টিউবওয়েলের পানি অতটা গরম মনে হয় না।
শীতকালে যেমন টিউবওয়েলের পানি গরম মনে হয়, গরমকালে ঠিক তার উল্টো মনে হয়। গরমকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকে বলে আমাদের শরীরের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকে। ওদিকে টিউবওয়েলের পানির তাপমাত্রা একই থাকে। শরীরের তাপমাত্রা বেশি বলে তখন টিউবওয়েলের পানি ঠান্ডা মনে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নদীর বুকে সবুজ রহস্য ‘ধাঁধার চর’
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিশোর-কিশোরীদের ঘুম কেড়ে নিচ্ছে মোবাইল ফোন স্ক্রলিং
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যদি চাঁদ না থাকতো তাহলে কী ঘটতো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে গোশত সংরক্ষণ করলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রোটিনের মানের দিক দিয়ে দুনিয়ার সেরা গোশত হচ্ছে গরুর গোশত
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো তিমি
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক উত্তরে দুর্বল হচ্ছে মানবমেধা
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃতির কীটনাশক পিঁপড়া
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে?
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরুর চামড়া গোশতের মতোই স্বাদ, রান্না করবেন যেভাবে
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












